পাটিসাপটা পিঠা
অবয়ব
| পাটিসাপটা পিঠা | |
|---|---|
| পরিবেশন | ৪-৫ জন |
| তৈরির সময় | ২০-২৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
পাটিসাপটা পিঠা
বাংলার অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী পিঠা হলো পাটিসাপটা পিঠা। সাধারনত নতুন চালের গুঁড়া ও গুড় দিয়ে এই পিঠা তৈরি হয়। ক্ষীর বা নারিকেলের পুর তৈরি করে পাতলা চালের রুটি দিয়ে পাটির মতো করে মুড়িয়ে এই পিঠা তৈরি করা হয়। অনেকেই এই পিঠা বানানো বেশ ঝামেলার মনে করে বানাতে চান না। তবে এটি বানানো আসলে বেশ সহজ। নিচে এর সহজ রেসিপি দেওয়া হলো।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| ক্ষীরসা বা পুরের জন্যঃ | |
| দুধ | ১ লিটার (ঘন করার জন্য) |
| সুজি | ২ টেবিল চামচ |
| নারিকেল কোরা | ১ কাপ |
| চিনি বা গুড় | স্বাদমতো |
| এলাচ গুঁড়ো | সামান্য |
| ব্যাটার বা খামিরের জন্যঃ | |
| চালের গুঁড়া | ১ কাপ |
| ময়দা | ১/২ কাপ (পিঠা নরম ও ভাঁজ করতে সুবিধার জন্য) |
| তরল দুধ বা পানি | পরিমাণমতো |
| চিনি | ২-৩ টেবিল চামচ |
| লবণ | এক চিমটি |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]পুর তৈরি:
- প্রথমে একটি কড়াইতে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন।
- ঘন হয়ে এলে এতে সুজি, নারিকেল কোরা, চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে দিন।
- এর পর মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন যাতে তা জমে না যায়।
- মিশ্রণটি আঠালো ও ক্ষীরসার মতো ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা হতে দিন।
ব্যাটার তৈরি:
- একটি পাত্রে চালের গুঁড়া, ময়দা নিন। এতে পরিমান মতো চিনি ও লবণ দিন।
- এরপর এতে সামান্য দুধ বা পানি ঢেলে দিয়ে একটি মসৃণ ও পাতলা গোলা তৈরি করুন।
- খেয়াল রাখুন ব্যাটার যেনো খুব ঘন বা পাতলা না হয়।
পিঠা ভাজা ও ভাজ করা:
- একটি ননস্টিক প্যানে সামান্য তেল বা ঘি ব্রাশ করে নিন।
- এবার প্যানে পরিমান মতো গোলা ঢেলে প্যানটি ঘুরিয়ে পাতলা রুটির মতো তৈরি করুন।
- রুটির উপরের অংশ শুকিয়ে এলে একটি চামচ দিয়ে একপাশে লম্বা করে ক্ষীরসার পুর দিয়ে দিন।
- এরপর আস্তে আস্তে রুটিটি রোল করুন বা পাটিসাপটার আকারে ভাঁজ করে নিন।
- প্যান থেকে পিঠাটি তুলে একটি প্লেটে রাখুন।
- উপরের মতো করে এভাবে একটি একটি করে পিঠা বানিয়ে নামিয়ে রাখুন।
ব্যস, তৈরি হয়ে গেলো মজাদার পাটিসাপটা পিঠা। ঠান্ডা অথবা গরম-গরম পরিবেশন করুন।