পাঁচমিশালি সবজি
অবয়ব
| পাঁচমিশালি সবজি | |
|---|---|
| পরিবেশন | ৪-৫ জন |
| তৈরির সময় | ২৫-৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
পাঁচমিশালি সবজি
সবসময় আমিষ খেতে কত আর ভালো লাগে। তাই জিহ্বার স্বাদ চেন্জ করতে হরেক রকম শব্জির মিশ্রনে তৈরী পাঁচমিশালি সবজি সত্যিই অসাধারন। পাঁচমিশালি সবজি বাঙালি রন্ধনশৈলীর অত্যন্ত জনপ্রিয় একটি পদ, যা ৫ বা তার বেশি বিভিন্ন ধরনের তাজা সবজি মিশিয়ে রান্না করা হয়। এটি সাধারণত নিরামিষ হিসেবে রান্না করা হয়।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| মাঝারি আকারের আলু | ১টি |
| তেল | প্রয়োজনমতো |
| লবণ | স্বাদমতো |
| টমেটো | ২টি |
| ফুলকপি | ছোট ১টি |
| বেগুন | ১টি |
| মুলা | ১টি |
| শুকনো মরিচ | ২টি |
| তেজপাতা | ২টি |
| মিষ্টিকুমড়া | ছোট ১ ফালি |
| পটোল | ৪-৫টি |
| কাঁচা মরিচ | ৭-৮টি |
| হলুদ গুড়ো | আধা টেবিল চামচ |
| আদাবাটা | ১ টেবিল-চামচ |
| জিরার গুঁড়া | সামান্য |
| ধনেপাতাকুচি | সামান্য |
| পাঁচফোড়ন | সামান্য |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে সবজিগুলো ধুয়ে বড় বড় টুকরো করে কেটে নিন।
- এবার হাঁড়িতে তেল গরম করে দুটি শুকনো মরিচ আর দুটি তেজপাতা মাঝখানে চিরে দিন।
- এর সাথে পাঁচফোড়ন মেশান। পাঁচফোড়ন ঘ্রাণ ছড়ালে প্রথমে আলু, পটোল আর মুলা দিন।
- এবার এতে লবণ ও হলুদ দিয়ে দিন।
- এর সাথে সামন্য পানি দিয়ে কষান।
- সব সবজি অর্ধসেদ্ধ হয়ে এলে মিষ্টিকুমড়া আর ফুলকপি দিয়ে দিন।
- অল্প অল্প পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে এর সাথে বেগুন আর টমেটো দিয়ে দিন।
- এবার কাঁচা মরিচগুলো মাঝখানে ফালি করে দিয়ে দিন।
- সব সবজি সেদ্ধ হয়ে এলে আদাবাটা এতে দিয়ে দিন।
- সবশেষে ধনেপাতাকুচি সব্জির ওপর ছড়িয়ে হাঁড়িটি চুলা থেকে নামিয়ে নিন।
ব্যস, তৈরি হয়ে গেলো মজাদার পাঁচমিশালি সবজি। ভাত, রুটি কিংবা পরোটার সাথে গরম-গরম পরিবেশন করুন।