বিষয়বস্তুতে চলুন

পমফ্রেট সর্ষে পোস্ত

উইকিবই থেকে
পমফ্রেট সর্ষে পোস্ত
রন্ধনপ্রণালী বিভাগ মাছ রন্ধনপ্রণালী
পরিবেশন মাছের গুনতি অনুসারে। এখানে ২ জনের মতো করে তৈরি হয়েছে।
তৈরির সময় এক ঘন্টা মতো
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

পমফ্রেট সর্ষে পোস্ত

পমফ্রেট সর্ষে পোস্ত একটি সুস্বাদু ও ঘ্রাণভরা বাঙালি পদ, যা পমফ্রেট মাছের সঙ্গে সর্ষে ও পোস্তবাটা মিশিয়ে তৈরি হয়। সর্ষের ঝাঁজ, পোস্তর মাখা মাখা স্বাদ ও সরষের তেলে ভাজা পমফ্রেট মিলিয়ে এই পদটি ভাতের সঙ্গে অসাধারণ লাগে। বিশেষত যারা ঝাল ও সর্ষের স্বাদ ভালোবাসেন, তাদের জন্য এই পদ একেবারে উপযুক্ত।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
পমফ্রেট মাছ ২টি (মাঝারি সাইজ, পরিষ্কার করে কাটা)
সাদা সরষে ২ টেবিল চামচ (জলে ভিজিয়ে বেটে নেওয়া)
পোস্ত ২ টেবিল চামচ (জলে ভিজিয়ে বেটে নেওয়া)
কাঁচা লঙ্কা ৪-৫টি (বাটা ও আস্ত)
সরষের তেল ৪ টেবিল চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
নুন স্বাদমতো
জল প্রয়োজনমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন।
  2. কড়াইয়ে সরষের তেল গরম করে মাছ দুটো হালকা ভেজে তুলে রাখুন।
  3. এখন বাটা পোস্ত, বাটা সাদা সরষে, কাঁচা লঙ্কা বাটা, অল্প হলুদ, নুন ও পরিমাণমতো জল একসঙ্গে মিশিয়ে নিন।
  4. কড়াইয়ে আবার সামান্য তেল গরম করে এই মশলার মিশ্রণ দিয়ে ৩-৪ মিনিট ভালো করে কষিয়ে নিন।
  5. মশলার মধ্যে ভাজা মাছ দিয়ে দিন এবং ঢেকে ৮-১০ মিনিট অল্প আঁচে রান্না করুন যাতে মাছ নরম হয়ে যায় এবং ঝোল ঘন হয়ে আসে।
  6. রান্না শেষে ওপরে কাঁচা লঙ্কা ও একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিন।
    পমফ্রেট সর্ষে পোস্ত গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে স্বাদ দ্বিগুণ হয়, চাইলে পাশে একটু লেবু ও পেঁয়াজ স্যালাড রাখতে পারেন

তথ্যসূত্র

[সম্পাদনা]