বিষয়বস্তুতে চলুন

নারকেলের বরফি

উইকিবই থেকে
নারকেলের বরফি
রন্ধনপ্রণালী বিভাগ মিষ্টি
পরিবেশন ১৫-২০টি
তৈরির সময় ৩০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

নারকেলের বরফি

নারকেলের বরফি অত্যন্ত সুস্বাদু এবং তৈরি করা খুব সহজ। কোরানো নারকেলের সাথে দুধ ও চিনি মিশিয়ে এটি তৈরি করা হয়। বিভিন্ন পূজা বা উৎসবে এটি ব্যাপকভাবে তৈরি করা হয়।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
কোরানো নারকেল ২ কাপ
তরল দুধ ১ কাপ
চিনি ১ কাপ
এলাচ গুঁড়া আধা চা-চামচ
ঘি ১ টেবিল-চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. চুলায় একটি নন-স্টিক কড়াইতে কোরানো নারকেল, তরল দুধ এবং চিনি একসাথে দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন।
  2. মিশ্রণটি অনবরত নাড়তে থাকুন যাতে নিচে লেগে না যায়। দুধ শুকিয়ে এবং চিনি গলে মিশ্রণটি ঘন হতে শুরু করবে।
  3. নারকেলের মিশ্রণটি আঠালো হয়ে কড়াইয়ের গা ছেড়ে এলে এবং পাক ধরলে তাতে এলাচ গুঁড়া ও ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলা বন্ধ করে দিন।
  4. একটি ট্রে বা থালায় সামান্য ঘি মাখিয়ে নিন এবং তাতে গরম মিশ্রণটি ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন।
  5. মিশ্রণটি কিছুটা ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে বরফি বা চারকোনা আকারে কেটে নিন।
  6. পুরোপুরি ঠান্ডা ও শক্ত হলে টুকরোগুলো তুলে সংরক্ষণ করুন।
যেকোনো পারিবারিক আয়োজনে পরিবেশন করুন সুস্বাদু নারকেলের বরফি