নারকেলের নাড়ু
অবয়ব
| নারকেলের নাড়ু | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মিষ্টান্ন |
| পরিবেশন | ৮-১০ জন |
| খাদ্য শক্তি | প্রায় ১২০ কিলোক্যালরি (প্রতি নাড়ু) |
| তৈরির সময় | ১৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | নারকেলের নাড়ু একটি জনপ্রিয় ও সহজ মিষ্টান্ন যা পূজা-পার্বণ, অতিথি আপ্যায়ন ও উৎসবে পরিবেশন করা হয়। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
নারকেলের নাড়ু বাংলার ঘরে ঘরে পরিচিত একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন। এটি সাধারণত শীতকালে বা লক্ষ্মী পূজার সময় বেশি বানানো হয়। এই মিষ্টি বানাতে খুব কম উপকরণ লাগে এবং এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। ঘরে তৈরি নাড়ুর স্বাদ ও ঘ্রাণ অপ্রতিদ্বন্দ্বী।
উপকরণ
[সম্পাদনা]| নাম | পরিমাণ |
|---|---|
| কুরানো নারকেল | ২ কাপ |
| খেজুর গুড় | ১ কাপ (ঝোলে গুড় হলে আরও ভালো) |
| চিনি (ঐচ্ছিক) | ২ টেবিল-চামচ |
| এলাচ গুঁড়ো | ১/২ চা-চামচ |
| ঘি | ১ চা-চামচ (হাত চোপার জন্য) |
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]- প্রথমে একটি কড়াইয়ে কুরানো নারকেল ও গুড় একসাথে দিয়ে মাঝারি আঁচে বসান।
- আস্তে আস্তে নারকেল ও গুড় মিশে গলে যাবে এবং একঘাটে হয়ে আসবে।
- নাড়তে নাড়তে যখন মিশ্রণটা হালকা শুকনা ও আঠালো হয়ে যাবে, তখন এলাচ গুঁড়ো দিয়ে দিন।
- আঁচ কমিয়ে আর ২-৩ মিনিট নাড়ুন, যাতে পাত্রের নিচে না ধরে যায়।
- মিশ্রণটি ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দিন।
- হাত ঘিতে মেখে মিশ্রণ থেকে ছোট ছোট গোল বলের মতো করে নাড়ু তৈরি করে নিন।
- পুরোপুরি ঠান্ডা হলে হাওয়া-বন্ধ পাত্রে সংরক্ষণ করুন।
পরিবেশন পদ্ধতি
[সম্পাদনা]এই মিষ্টান্নটি অতিথি আপ্যায়নে, পূজা বা উৎসবের সময় পরিবেশন করা হয়। চায়ের সঙ্গে বা বিকেলের নাস্তার অংশ হিসেবেও দারুণ উপযুক্ত।
পরামর্শ
[সম্পাদনা]- গুড়ের বদলে চিনি ব্যবহার করলেও বানানো যায়, তবে খেজুর গুড়ের স্বাদ ও ঘ্রাণে থাকে প্রকৃত বাঙালি ঐতিহ্যের ছোঁয়া।
- চাইলে মিশ্রণে নারকেল ছাড়াও বাদাম কুঁচি বা কিসমিস মেশাতে পারেন।
- নাড়ু সংরক্ষণের জন্য হাওয়া-বন্ধ কৌটো ব্যবহার করুন যাতে তা দীর্ঘদিন টাটকা থাকে।