ধনেপাতার মুরগী
অবয়ব
| ধনেপাতার মুরগী | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | প্রধান খাবার |
| পরিবেশন | ৪–৫ জন |
| খাদ্য শক্তি | উচ্চ |
| তৈরির সময় | ১ ঘণ্টা ১৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | ঘন ও সুগন্ধযুক্ত গ্রামীণ খাবার, যা ধনেপাতা ও মসলার অনন্য সংমিশ্রণে তৈরি হয়। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ধনেপাতার মুরগি এমন একটি ঘ্রাণভরা ও মসলা সমৃদ্ধ রান্না, যা স্বাদে ও রঙে অনন্য। গ্রামীণ পরিবেশে অনেক পরিবারে এটি বিশেষ দিনে রান্না করা হয়। ধনেপাতা মিশ্রিত মসলায় মুরগির টুকরোগুলি লম্বা সময় ধরে রেখে দিলে মাংসে সুগন্ধি মসলা গভীরভাবে ঢুকে যায় এবং রান্নার পর সেই স্বাদ অসাধারণ রকমে মুখে লেগে থাকে। এটি সাধারণত ভাত বা পরোটার সাথে পরিবেশন করা হয়।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মুরগির মাংস (ছোট টুকরো) | ১ কেজি |
| ধনেপাতা বাটা | ১ কাপ |
| পেঁয়াজ কুচি | ১ কাপ |
| রসুন বাটা | ১ টেবিল চামচ |
| আদা বাটা | ১ টেবিল চামচ |
| কাঁচা মরিচ বাটা | ২ চা চামচ |
| টক দই | ১/২ কাপ |
| ধনে গুঁড়া | ১ চা চামচ |
| জিরা গুঁড়া | ১/২ চা চামচ |
| লবণ | স্বাদমতো |
| রান্নার তেল | ১/২ কাপ |
| ঘি | ১ টেবিল চামচ (ঐচ্ছিক) |
| গরম মসলা গুঁড়া | ১/২ চা চামচ |
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]- প্রথমে মুরগির টুকরোগুলি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
- একটি বড় বাটিতে ধনেপাতা বাটা, টক দই, আদা ও রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ দিয়ে মসলা তৈরি করুন।
- এরপর সেই মসলার মিশ্রণে মুরগির টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে দিন এবং ঢেকে অন্তত ৩০–৪০ মিনিট রেখে দিন যাতে মসলা মাংসের গভীরে ঢুকে যায়।
- এবার একটি হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী করে ভেজে নিন।
- ভাজা হয়ে গেলে মসলা মাখানো মুরগি দিন এবং ভালোভাবে নাড়তে থাকুন।
- ঢেকে দিন এবং মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না মাংস সম্পূর্ণ সেদ্ধ হয় ও তেল ওপরে উঠে আসে।
- রান্নার একদম শেষে গরম মসলা গুঁড়া ও সামান্য ঘি ছিটিয়ে ৫ মিনিট রেখে দিন ঢেকে।