বিষয়বস্তুতে চলুন

ধনিয়াপাতা ভর্তা

উইকিবই থেকে
ধনিয়াপাতা ভর্তা
রন্ধনপ্রণালী বিভাগ ভর্তা
পরিবেশন ৪ জন
তৈরির সময় ১০ মিনিট
কষ্টসাধ্য
টীকা ধনিয়াপাতা বেশি ভাজা যাবে না; অল্প সময় নেড়ে নিলেই এর সতেজ ঘ্রাণ ও স্বাদ বজায় থাকে।


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ধনিয়াপাতা ভর্তা

ধনিয়াপাতা ভর্তা বাংলা রান্নার একটি সুগন্ধি ও সহজ ভর্তা, যা অল্প উপকরণে খুব দ্রুত তৈরি করা যায়। ধনিয়াপাতার সতেজ স্বাদ, কাঁচা মরিচের ঝাঁজ এবং সর্ষের তেলের ঘ্রাণ মিলিয়ে এই ভর্তা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
ধনিয়াপাতা ১ আঁটি বা প্রায় ২৫০ গ্রাম
সর্ষের তেল ৩ টেবিল-চামচ
রসুনের কোয়া ৮–১০টি
পেঁয়াজ ১টি মাঝারি
কাঁচা মরিচ ৪–৮টি
শুকনা মরিচ ২টি
জিরা গুঁড়ো ১/৪ চা-চামচ (ঐচ্ছিক)
লেবুর রস কয়েক ফোঁটা (ঐচ্ছিক)
লবণ স্বাদমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে ধনিয়াপাতা থেকে শিকড় ও শক্ত অংশ ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিন। তারপর জল ঝরিয়ে মোটামুটি কুচি করে নিন।
  2. একটি প্যানে সর্ষের তেল গরম করুন।
  3. তেলের মধ্যে আস্ত রসুনের কোয়া দিয়ে অল্প আঁচে ভাজতে শুরু করুন।
  4. এরপর মোটা করে কাটা পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে নিন।
  5. পেঁয়াজে হালকা পোড়া পোড়া ভাব এলে শুকনা মরিচ যোগ করুন।
  6. এবার কুচি করা ধনিয়াপাতা দিয়ে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট আলতোভাবে নেড়ে নিন। বেশি ভাজবেন না।
  7. চুলা থেকে নামিয়ে সব উপকরণ ঠান্ডা হতে দিন।
  8. এরপর পাটা, শিলনোড়া বা ব্লেন্ডারে ভাজা উপকরণগুলোর সঙ্গে লবণ মিশিয়ে মিহি করে বেটে নিন।
  9. চাইলে এই সময় সামান্য জিরা গুঁড়ো ও কয়েক ফোঁটা লেবুর রস যোগ করতে পারেন।
  10. সবশেষে ওপরে অল্প কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভালোভাবে মেখে পরিবেশন করুন।
ধোঁয়া ওঠা গরম সাদা ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করুন জিভে জল আনা সুস্বাদু ধনিয়াপাতা ভর্তা