বিষয়বস্তুতে চলুন

দুধ লাউ

উইকিবই থেকে
দুধ লাউ
রন্ধনপ্রণালী বিভাগ শাকসবজি রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৪-5 জন।
তৈরির সময় প্রায় 45 মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

দুধ লাউ

দুধ লাউ একটি ভিন্নস্বাদের বাঙালী পদ, যা চিরাচরিত লাউয়ের রান্নায় নতুনত্ব আনে। এটি একটি সুস্বাদু বাঙালী পদ। লাউয়ের মিষ্টতা দুধের সাথে মিলে এই রান্নায় নিয়ে আসে এক অন্যরকম আস্বাদ যা ভোজনরসিকদের আকর্ষণ করার জন্য যথেষ্ট। এই খাবার গরমকালের জন্য উপযুক্ত কারন এতে শরীর ঠান্ডা থাকে।

উপকরন

[সম্পাদনা]
উপকরন পরিমান
লাউ ১টি (ডুমো করে কাটা)
দুধ ১ কাপ
সর্ষের তেল ১ টেবিল চামচ
নুন স্বাদ অনুযায়ী
চিনি সামান্য
শুকনো লঙ্কা ১টি
জিরে বাটা ১ চা-চামচ
আদা বাটা আধ চা-চামচ
হিং এক চিমটে

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে হিং এবং শুকনো লঙ্কার ফোড়ন দিন।
  2. সামান্য নাড়াচাড়া করে কড়াইয়ে কেটে রাখা লাউ দিয়ে দিন। একটু ভেজে নিয়ে অল্প নুন, চিনি, আদাবাটা, জিরেবাটা দিয়ে দিন।
  3. কড়াই ঢাকা দিয়ে লাউ নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  4. এই সব্জিতে জলের পরিমাণ বেশি। রাঁধতে রাঁধতে নিজে থেকে জল বেরোতে শুরু করে। মূলত ওই জলেই লাউ সেদ্ধ হবে। আলাদা করে আর জল দিতে হবে না।
  5. ফুটতে ফুটতে জল খানিকটা শুকিয়ে এলে দুধটা দিয়ে দিন। ঝোল ঘন হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। চাইলে ভেজে রাখা বড়িও দিতে পারেন এই সময়ে।
  6. নামানোর আগে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলেই কাজ শেষ।
    গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দুধ লাউ

তথ্যসূত্র

[সম্পাদনা]