দুধ চিঁড়া
অবয়ব
| দুধ চিঁড়া | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মিষ্টান্ন |
| পরিবেশন | ২ জন |
| তৈরির সময় | ১৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | এটি একটি খুবই সহজ এবং দ্রুত রেসিপি, হালকা খাবার বা জলখাবারের জন্য উপযুক্ত। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
দুধ চিঁড়া
দুধ চিড়া একটি আরামদায়ক এবং সুস্বাদু খাবার।
উপকরণ
[সম্পাদনা]| নাম | পরিমাণ |
|---|---|
| চিঁড়া | ১/২ কাপ |
| দুধ | ১/২ লিটার |
| গুঁড়ো দুধ | ১/২ কাপ |
| চিনি (বা মধু) | ২ টেবিল চামচ |
| কলা | ১/২ টা, স্লাইস করা |
| খেজুর | ২ টা , কুঁচি করা |
| নারকেল কোরা | ২ টেবিল চামচ |
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]- চিঁড়া হালকাভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন।
- একটি পাত্রে তরল দুধ এবং গুঁড়ো দুধ মিশিয়ে নিন। কোনো ডেলা যাতে না থাকে, তার জন্য ভালোভাবে নাড়ুন। দুধ অবশ্যই পূর্বে জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবেন।
- দুধের মিশ্রণে চিনি (বা মধু) যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন যতক্ষণ না চিনি গলে যায়।
- ধোয়া এবং পানি ঝরানো চিঁড়া দুধে যোগ করুন।
- আলতোভাবে মিশিয়ে নিন এবং চিঁড়া নরম হওয়ার জন্য কয়েক মিনিট রেখে দিন।
- পরিবেশনের আগে স্লাইস করা কলা, কুঁচি করা খেজুর এবং নারকেল কোরা দিয়ে সাজিয়ে নিন।
- আপনার দুধ চিড়া উপভোগ করুন!