বিষয়বস্তুতে চলুন

দিলখুশ

উইকিবই থেকে
দিলখুশ
রন্ধনপ্রণালী বিভাগ মিষ্টান্ন প্রস্তুতপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৬ জন।
তৈরির সময় প্রায় ১ ঘণ্টা
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

দিলখুশ

দিলখুশ মিষ্টি বাঙালীদের একটি পরিচিত নাম। ট্রেনে, বাসে ফেরিওয়ালারা বিক্রী করে এই দিলখুশ, তেমনই মিষ্টির দোকানেও পাওয়া যায়। হাল্কা খিদে মেটাতে এই মিষ্টির কোন জুড়ি নেই। খাস্তা এবং মুখরোচক এই মিষ্টি তৈরি করতেও খুব একটা সমস্যা হয় না। অল্প কিছু উপকরন দিয়েই তৈরি কড়ে ফেলা যায় সুস্বাদু দিলখুশ।

উপকরন

[সম্পাদনা]
নাম উপকরণ
বেসন ২ কাপ
চিনি ২-৩ কাপ
ঘি ৩-৪ টেবিল চামচ
সাদা তেল ৩-৪ টেবিল চামচ
জল ২ কাপ(ছোট)
হলুদ ভোজ্য রং ১ চিমটি

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে, কড়াইতে পরিমাণ মতো চিনি আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে একটা ঘন সিরা বানান।
  2. এরপর, অল্প অল্প করে চিনির সিরায় বেসন মেশাতে থাকুন ও অনবরত নাড়াতে থাকুন যাতে বেসন কোনও ভাবেই দলা বেঁধে না যায়। এই দিকে খেয়াল রাখতে হবে।
  3. এবার এতে অল্প হলুদ ভোজ্য রং মিশিয়েে দিন। প্রস্তুত ঘন মিশ্রণটিতে আগে থেকে ঘি ও গরম করে রাখা তেল মেশাতে থাকুন আর অনবরত নাড়তে থাকুন।
  4. এরপর, মিশ্রণটি রান্না হয়ে গেলে একটা থালায় বা পাত্রে ঢেকে ফেলুন ও ১৫ মিনিট মতো ঠান্ডা করে নিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে খানিক কঠিন আকার ধারন করলে ছুরি দিয়ে কেটে নিন ইচ্ছে মত।

আকারে।

পরিবেশন করুন সুস্বাদু দিলখুস

তথ্যসূত্র

[সম্পাদনা]