বিষয়বস্তুতে চলুন

দইয়ের মালপোয়া

উইকিবই থেকে
দইয়ের মালপোয়া
রন্ধনপ্রণালী বিভাগ মিষ্টান্ন প্রস্তুতপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৬ জন।
তৈরির সময় প্রায় ১ ঘন্টা
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

দইয়ের মালপোয়া

দইয়ের মালপোয়া বাঙালি মিষ্টান্নের একটি জনপ্রিয় ও সুস্বাদু পদ, যা দইয়ের স্বাদ এবং চিনির সিরার মিষ্টতায় তৈরি। দইয়ের ব্যাবহার এতে একটি হালকা টক স্বাদ যোগ করে। ঠাকুরবাড়ির রন্ধনপ্রনালীর এক অন্যতম সংযোজন এই দইয়ের মালপোয়া। ঠাকুর বাড়িতে রান্না নিয়ে অনেক রকম গবেষনা হত। এখানকার সব মহিলারাই ছিলেন রন্ধন পটিয়সী। রান্না নিয়ে তাঁরা নানা রকম গবেষনা করতেন। নিজের মনের মত যেমন রান্না করতেন তেমনই সেই সব রান্নার নামও দিতেন। এই দইয়ের মালপোয়া কবিগুরুর এক পছন্দের পদ ছিল বলে জানা যায়।


উপকরন

[সম্পাদনা]
নাম উপকরণ
টকদই(বাড়িতে পাতা) ৫০০ গ্রাম
ময়দা ২৫০ গ্রাম মতো
চিনি ২ কেজি মতো
মৌরি সামান্য
গোলাপ জল সামান্য
সাদা তেল ও ঘি পরিমাণমতো (ভাজার জন্য)
কাজু ও কিশমিস সাজানোর জন্য

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে একটি পাত্রে পরিমানমতো জল গরম করুন এবং তারপর তাতে পরিমানমতো চিনি গুলে মিশিয়ে নিন। সামান্য গোলাপজল যোগ করে চিনির সিরা বানিয়ে নিন।
  2. এবার বাড়িতে পাতা টকদই একটি সুতির কাপড়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার সেই দই একটি পাত্রে নিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে ২ চামচ ময়দা মিশিয়ে নিন।
  3. এবার দইয়ের গোলার মধ্যে একটু মৌরি আর চিনি মিশিয়ে নিতে হবে। প্রয়োজন হলে অল্প জল মেশান। দই যেন খুব বেশি পাতলা না হয় সেইদিকে খেয়াল রাখুন।
  4. কড়াইতে তেল আর ঘি মিশিয়ে গরম করতে দিন। এবার ওর মধ্যে একটু একটু করে দইয়ের মিশ্রন ঢেলে একটা একটা মালপোয়া দিয়ে ভেজে নিতে হবে।
  5. মালপোয়াগুলি লাল রঙ ধারন করলে বুঝবেন ভাজা হয়ে গেছে। ভাজা মালপোয়াগুলি তেল থেকে তুলে এবার নিয়ে চিনির রসে ডুবিয়ে দিতে হবে।
  6. চিনির রস থেকে উপরে তুলে উপর থেকে কাজু, কিশমিশ ছড়িয়ে সাজিয়ে দিন। ব্যাস তৈরি দইয়ের মালপোয়া।
    উৎসবে, অতিথি আপ্যায়নে, পরিবেশন করুন এই দইয়ের মালপোয়া

তথ্যসূত্র

[সম্পাদনা]