বিষয়বস্তুতে চলুন

তেলি হাঁস ভুনা

উইকিবই থেকে
তেলি হাঁস ভুনা
রন্ধনপ্রণালী বিভাগ মূল খাবার
পরিবেশন ৫ জন
খাদ্য শক্তি উচ্চ
তৈরির সময় ১ ঘণ্টা ৩০ মিনিট
কষ্টসাধ্য
টীকা ঘরোয়া ও বিশেষ স্বাদের মাংসের পদ। এটি সাধারণত দেশি হাঁস, সরিষার তেল ও নানা মসলা দিয়ে ধীরে ধীরে রান্না করা হয়।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

তেলি হাঁস ভুনা

তেলি হাঁস ভুনা জামালপুর ও শেরপুর অঞ্চলে বিশেষভাবে জনপ্রিয়। এই রান্নার স্বাদ ও ঘ্রাণ অন্য যেকোনো হাঁসের তরকারির চেয়ে আলাদা, কারণ এতে ব্যবহৃত হয় সরিষার তেল ও বাড়িতে তৈরি মসলা। এটি সাধারণত অতিথি আপ্যায়নে বা উৎসব-অনুষ্ঠানে পরিবেশন করা হয়।

উপকরণ

[সম্পাদনা]
উপাদান পরিমাণ
দেশি হাঁস (কাটা) ১টি (প্রায় ১.৫ কেজি)
সরিষার তেল ১ কাপ
পেঁয়াজ কুচি ২ কাপ
রসুন বাটা ২ চা চামচ
আদা বাটা ২ চা চামচ
শুকনা মরিচ গুঁড়ো ২ চা চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
জিরা গুঁড়ো ১ চা চামচ
দারুচিনি, এলাচ, লবঙ্গ সামান্য
লবণ স্বাদমতো
পানি পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে হাঁস ভালোভাবে পরিষ্কার করে নিন। হাঁসের চামড়া ও অতিরিক্ত চর্বি সরিয়ে কেটে রাখুন। হাঁসের টুকরাগুলো লবণ, হলুদ, শুকনা মরিচ ও একটু সরিষার তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিন।
  2. একটি ভারী মুখবন্ধ হাঁড়িতে সরিষার তেল গরম করে দারুচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। এরপর আদা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। সব মসলা কষিয়ে হাঁসের টুকরাগুলো দিয়ে দিন এবং ভালোভাবে নাড়ুন।
  3. মাঝারি আঁচে ঢেকে রেখে মাঝে মাঝে নাড়তে থাকুন, যাতে হাঁসের চর্বি বের হয়ে আসে এবং মসলা মিশে গিয়ে ঘন হয়ে যায়। পানির প্রয়োজন হলে অল্প অল্প করে দিন, তবে হাঁস নরম হওয়া পর্যন্ত রান্না চালিয়ে যান।
  4. সবশেষে যখন তেল উপরে উঠে আসবে এবং মাংস পুরোপুরি কষানো হবে, তখন চুলা বন্ধ করে দিন।
গরম গরম ভাত কিংবা খিচুড়ি বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।