বিষয়বস্তুতে চলুন

তেলাপিয়া মাছের ভর্তা

উইকিবই থেকে
তেলাপিয়া মাছের ভর্তা
রন্ধনপ্রণালী বিভাগ ভর্তা
পরিবেশন ৩-৪ জন
খাদ্য শক্তি প্রায় ৯০ কিলোক্যালরি প্রতি পরিবেশন
তৈরির সময় ২০ মিনিট
কষ্টসাধ্য
টীকা তেলাপিয়া মাছের ভর্তা একটি জনপ্রিয় গ্রামীণ বাঙালি খাবার যা গরম ভাতের সাথে খাওয়া হয়। এর স্বাদ ঝাল, ঝাঁঝালো ও অত্যন্ত রুচিকর।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

তেলাপিয়া মাছের ভর্তা

তেলাপিয়া মাছের ভর্তা গ্রামীণ বাঙালি খাবারের একটি অনন্য স্বাদযুক্ত পদ, যা তেলাপিয়া মাছ ভেজে অথবা সিদ্ধ করে অন্যান্য উপকরণের সঙ্গে মেখে তৈরি করা হয়। এর ঝাঁঝালো স্বাদ ও সুগন্ধ বাঙালির প্রিয় তালিকায় একেবারে ওপরের দিকেই থাকে। গরম ভাতের সঙ্গে এই ভর্তা এক অনন্য মিল।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
তেলাপিয়া মাছ ২ পিস বড় টুকরো
পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ
রসুন কুচি ১ চা চামচ
কাঁচা মরিচ কুচি ৪-৫টি (স্বাদ অনুযায়ী)
হলুদের গুঁড়া ১/৪ চামচ
শকনা মরিচ স্বাদ মতো
সরিষার তেল ৩ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. তেলাপিয়াগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন।
  2. মাছের গায়ে লবণ-হলুদ ও মরিচের গুঁড়া মেখে মিনিট দশেক রেখে দিন।
  3. এরপর তেল গরম করে মাছ ভেজে নিন।
  4. একই তেলে শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিন।
  5. পেয়াঁজ ও রসুন-কুচি একসঙ্গে ভাজুন। হালকা সোনালি রঙ আসলে উঠিয়ে নিন।
  6. ভাজা মাছগুলো থেকে কাঁটা বেছে নিন।
  7. ভাজা পেঁয়াজ, রসুন ও মরিচ একসাথে লবণ দিয়ে ডলে নিন।
  8. বেছে নেওয়া মাছ, সরিষার তেল ও ধনেপাতা কুচি দিয়ে মেখে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

পরিবেশন

[সম্পাদনা]

তেলাপিয়া মাছের ভর্তা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। চাইলে সাথে লেবু কুচি বা শাক-সবজির ভর্তাও যোগ করতে পারেন।

পরামর্শ

[সম্পাদনা]
  • মাছ থেকে কাঁটা ভাল করে বেছে নিন। সেক্ষেত্রে কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। কাটা চামচ দিয়ে সহজেই কাঁটা থেকে মাছ আলাদা করা যায়।
  • মশলার পরিমাণ নিজের পছন্দমতো সামঞ্জস্য করতে পারেন।
  • পুরানো সরিষার তেল ব্যবহার করলে স্বাদ আরও বেড়ে যায়।