বিষয়বস্তুতে চলুন

তেঁতুলের শরবত

উইকিবই থেকে
তেঁতুলের শরবত
রন্ধনপ্রণালী বিভাগ পানীয়
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৬-৭ জন।
তৈরির সময় ২০ মিনিট মতো
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

তেঁতুলের শরবত

তেঁতুলের শরবত একটি ঠান্ডা পানীয় যা গ্রীষ্মকালের তপ্ত দুপুরে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। এই শরবতের উৎপত্তিস্থল হল ভারতের মরুময় রাজ্য রাজস্থান যেখানে গ্রীষ্মের দুপুরে তাপমাত্রা ৫০ ডিগ্রীর উপরে উঠে যায়। সেখানে শরীর ঠান্ডা রাখতে তারা পান করে তেঁতুলের শরবত। শোনা যায় এই শরবতের জন্ম হয়েছিল কোনও রাজপুত রাজার পাকশালে। প্রখর গরমে রাজবাড়ির সদস্যদের ঠান্ডা রাখতে রাজপরিবারের চিকিৎসকের পরামর্শ মেনে তৈরি হয়েছিল সুস্বাদু এবং স্বাস্থ্যকর পানীয়। পরবর্তী কালে যা রাজদরবারের গণ্ডি পেরিয়ে সাধারণের কাছে পৌঁছোয়। তেঁতুলের শরবতের শরীর ঠান্ডা করার ক্ষমতা দেখে তাকে আপন করে নেয় আমজনতা। এই শরবত এখন রাজস্থানের গন্ডী চারীয়ে সারা দেশে প্রচলিত এমনকি বঙ্গভূমেও এসে পৌছেছে এই শরীর ঠান্ডা রাখার অন্যতম পানীয়। এই শোরবত অম্লানা নামেও পরিচিত। ইমলি হল তেঁতুল। আর অম্ল কথার অর্থ টক। যা থেকেই এসেছে অম্লানা শব্দটি। ইমলি কে অম্লানা আসলে তেঁতুলের টক-মিষ্টি শরবত।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
টুকরো করে কাটা তেঁতুল ১/২ কাপ
গুড় ১/২ কাপ
গোলমরিচ গুঁড়ো ১/৪ চা চামচ
এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ
বিট নুন ১/২ চা চামচ
পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. একটি পাত্রে তেঁতুল এবং ১ কাপ জল মিশিয়ে ঢাকা দিয়ে এক ঘণ্টা রেখে দিন। তার পরে হাতে করে ভাল ভাবে চটকে নিন।
  2. এ বার মিশ্রণটি ছাঁকনিতে ছেঁকে নিন। যাতে দানা, আঁশ, তেঁতুলের খোলার টুকরো ইত্যাদি আলাদা হয়ে যায়।
  3. ছেঁকে নেওয়া তেঁতুলের ঘন রসে একে একে মেশান গুড়, গোলমরিচগুঁড়ো, এলাচগুঁড়ো, বিটনুন এবং ৩ কাপ জল।
  4. পরিবেশনের আগে কমপক্ষে এক ঘন্টা ফ্রিজে রাখুন।
    ঠান্ডা তেঁতুলের শরবত গ্লাসে ঢেলে পুদিনাপাতা ছড়িয়ে পরিবেশন করুন

তথ্যসূত্র

[সম্পাদনা]