বিষয়বস্তুতে চলুন

তেঁতুলের চাটনি

উইকিবই থেকে
তেঁতুলের চাটনি
রন্ধনপ্রণালী বিভাগ পার্শ্ব পদ
পরিবেশন ৫–৬ জন
খাদ্য শক্তি মাঝারি
তৈরির সময় ২০ মিনিট
কষ্টসাধ্য
টীকা টক-মিষ্টি ও মুখরোচক পার্শ্ব পদ, যা সিঙ্গাড়া, পুরি, চপ বা মুড়ির সাথে খেতে দারুণ লাগে।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

তেঁতুলের চাটনি

তেঁতুলের চাটনি একটি সুস্বাদু ও টক-মিষ্টি পার্শ্ব পদ, যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই প্রিয়। এটি মুখরোচক এবং হজমে সহায়ক বলে অনেকেই খাবারের শেষে বা ভাজাভুজির সঙ্গে পরিবেশন করেন। এই চাটনি তৈরিতে সময় কম লাগে এবং উপকরণও সহজলভ্য।

উপকরণ

[সম্পাদনা]
উপাদান পরিমাণ
শুকনো তেঁতুল ১ কাপ (ভিজিয়ে রাখুন)
চিনি বা গুড় ১/২ কাপ (স্বাদ অনুযায়ী কম-বেশি করা যায়)
শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ
ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ
বিট লবণ ১ চা চামচ
লবণ স্বাদমতো
পানি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে তেঁতুল সামান্য গরম পানিতে ভিজিয়ে রাখুন ১৫–২০ মিনিট।
  2. ভালোভাবে নেড়ে বীজ ছেঁকে ক্বাথ বের করে নিন।
  3. একটি হাঁড়িতে তেঁতুলের ক্বাথ, চিনি বা গুড় দিয়ে দিন এবং অল্প আঁচে জ্বাল দিন।
  4. মিশ্রণটি ঘন হতে শুরু করলে তাতে শুকনা মরিচ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, বিট লবণ ও স্বাদমতো লবণ দিন।
  5. ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন।
  6. সম্পূর্ণ ঠান্ডা হলে সংরক্ষণ করতে পারেন বয়ামে।
সিঙ্গাড়া, পুরি, আলুর চপ, বেগুনি কিংবা মুড়ির সঙ্গে পরিবেশন করুন।

পরামর্শ

[সম্পাদনা]
  • গুড় ব্যবহার করলে চাটনির রং আরও গাঢ় হয় ও স্বাদে ভিন্নতা আসে।
  • চাইলে সামান্য আদা কুচি বা কাঁচা মরিচ কুচি মেশানো যেতে পারে বাড়তি স্বাদের জন্য।
  • ভাজা জিরা গুঁড়া না থাকলে শুষ্ক জিরা হালকা ভেজে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন।