বিষয়বস্তুতে চলুন

তাল পিঠা

উইকিবই থেকে
তাল পিঠা
রন্ধনপ্রণালী বিভাগ পিঠা
পরিবেশন ১৫-২০টি
তৈরির সময় ৪০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

তাল পিঠা

তাল পিঠা বা তালের বড়া ভাদ্র মাসের একটি বিশেষ ঐতিহ্যবাহী পিঠা। পাকা তালের মিষ্টি রস বা পাল্প ব্যবহার করে এই সুস্বাদু পিঠা তৈরি করা হয়।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
তালের ঘন রস (পাল্প) ১ কাপ
চালের গুঁড়া ১ কাপ
ময়দা আধা কাপ
কোরানো নারকেল আধা কাপ
চিনি বা গুড় আধা কাপ (স্বাদমতো)
তেল ডুবো তেলে ভাজার জন্য

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. একটি বড় পাত্রে তালের রস, চালের গুঁড়া, ময়দা, কোরানো নারকেল এবং চিনি একসাথে খুব ভালোভাবে মেখে একটি মসৃণ ও ঘন ব্যাটার বা গোলা তৈরি করে নিন।
  2. চিনি ভালোভাবে গলে যাওয়ার জন্য মিশ্রণটি অন্তত ১৫-২০ মিনিট ঢেকে রাখুন।
  3. চুলায় কড়াইতে ডুবো তেল গরম করুন।
  4. তেল মাঝারি গরম হলে হাতের সাহায্যে মিশ্রণ থেকে অল্প করে নিয়ে গোল বড়ার আকারে তেলে ছেড়ে দিন।
  5. বড়াগুলো ফুলে উঠলে উল্টে-পাল্টে লালচে বা গাঢ় বাদামি করে ভেজে তুলে নিন।
ভাদ্র মাসের বৃষ্টিমুখর দিনে পরিবেশন করুন ঐতিহ্যবাহী তাল পিঠা