বিষয়বস্তুতে চলুন

তালের ক্ষীর

উইকিবই থেকে
তালের ক্ষীর
রন্ধনপ্রণালী বিভাগ মিষ্টান্ন
পরিবেশন ৩-৪ জন
খাদ্য শক্তি মাঝারি
তৈরির সময় ২০ মিনিট (প্রস্তুতি বাদে)
কষ্টসাধ্য
টীকা তালের ক্বাথ থেকে আঁশ বের করার জন্য ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া অত্যন্ত জরুরি। এতে ক্ষীর অনেক বেশি মসৃণ হয় এবং খাওয়ার সময় মুখে আঁশ লাগে না।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

তালের ক্ষীর

তালের ক্ষীর বাঙালির বর্ষা ও শরৎকালের একটি অত্যন্ত প্রিয় ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন। জন্মাষ্টমী বা বিশ্বকর্মা পূজার সময় প্রতিটি বাঙালি বাড়িতে তালের সুবাস ছড়িয়ে পড়ে। তালের ঘন ক্বাথ, দুধ এবং নারকেল কোরার চমৎকার মিশ্রণে তৈরি এই ক্ষীর রুটি, মুড়ি কিংবা তালের বড়ার সাথে খেতে অপূর্ব লাগে।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
তালের ক্বাথ (আঁশ ছাড়ানো) ৩ কাপ
তরল দুধ ১ কাপ
নারকেল কোরা ১ কাপ (দুভাগে বিভক্ত)
গুঁড়ো চিনি ৬ টেবিল চামচ (বা স্বাদ অনুযায়ী)
ঘন ক্ষীর (দুধ জ্বাল দিয়ে ঘন করা) ৩ টেবিল চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. রান্নার আগেই ৫০০ গ্রাম দুধ জ্বাল দিয়ে ঘন ক্ষীর বানিয়ে একটি পাত্রে সরিয়ে রাখুন। তালের খোসা ছাড়িয়ে বেতের ঝুড়িতে ঘষে ক্বাথ বের করে নিন। এরপর একটি ছাঁকনির সাহায্যে ক্বাথটি ভালো করে ছেঁকে নিন যাতে তালের আঁশ আলাদা হয়ে যায়।
  2. এবার একটি কড়াইতে তালের ক্বাথ নিয়ে উনুন বা চুলায় বসিয়ে দিন। হালকা আঁচে এটি কিছুক্ষণ জ্বাল দিতে থাকুন।
  3. তালের ক্বাথের জল কিছুটা শুকিয়ে ঘন হয়ে এলে এর মধ্যে অর্ধেক পরিমাণ (১/২ কাপ) নারকেল কোরা এবং গুঁড়ো চিনি মিশিয়ে দিন। এই পর্যায়ে মিশ্রণটি ঘন ঘন নাড়তে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়।
  4. চিনি থেকে বের হওয়া জল শুকিয়ে তালের মিশ্রণটি আবার ঘন হয়ে এলে তাতে তরল দুধ এবং অবশিষ্ট নারকেল কোরা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পুরো রন্ধন প্রক্রিয়াটি হালকা আঁচেই করতে হবে।
  5. ক্ষীর বেশ ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। এবার ওপর থেকে আগে বানিয়ে রাখা ঘন ক্ষীর এবং সামান্য নারকেল কোরা ছড়িয়ে দিয়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।
রুটি, মুড়ি কিংবা তালের বড়ার সাথে এই মিষ্টান্নটি পরিবেশন করুন।