বিষয়বস্তুতে চলুন

তান্দুরি রুটি

উইকিবই থেকে
তান্দুরি রুটি
রন্ধনপ্রণালী বিভাগ প্রধান খাবার
পরিবেশন ৫–৬ জন
খাদ্য শক্তি মাঝারি
তৈরির সময় ২ ঘণ্টা (উঠানোর সময়সহ)
কষ্টসাধ্য
টীকা মাটি বা ধাতব তান্দুর চুলায় প্রস্তুতকৃত মোলায়েম, কিছুটা মোটা ধরনের রুটি যা ঘ্রাণে ও স্বাদে অতুলনীয়।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

তান্দুরি রুটি

তান্দুরি রুটি একটি বিখ্যাত ভারতীয় উপমহাদেশীয় রুটি, যা সাধারণত গরম তান্দুরে সেঁকে বানানো হয়। এটি গন্ধে, স্বাদে ও টেক্সচারে অন্যান্য রুটির তুলনায় অনেক আলাদা। বাইরের অংশে হালকা পোড়া গন্ধ আর ভিতরে তুলতুলে ভাব এই রুটির বিশেষত্ব। এটি সাধারণত কোরমা, কাবাব, নাহারি বা ঘন মাংসের পদগুলোর সঙ্গে পরিবেশন করা হয়।

উপকরণ

[সম্পাদনা]
উপাদান পরিমাণ
ময়দা ৩ কাপ
টক দই ১/২ কাপ
বেকিং সোডা ১/২ চা চামচ
বেকিং পাউডার ১ চা চামচ
চিনি ১ চা চামচ
লবণ ১ চা চামচ
সাদা তেল ২ টেবিল চামচ
কুসুম গরম পানি পরিমাণমতো (আটা মাখানোর জন্য)

প্রস্তুত প্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে একটি বড় পাত্রে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, চিনি ও লবণ ভালোভাবে মিশিয়ে নিন।
  2. এরপর টক দই ও সাদা তেল দিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে মেখে একটি নরম ও কোমল আটা তৈরি করুন।
  3. মাখা হয়ে গেলে আটা ঢেকে রাখুন এবং অন্তত ১.৫–২ ঘণ্টা রেখে দিন যাতে আটা উঠতে পারে।
  4. আটা উঠে এলে ছোট ছোট লেচি কেটে রুটির মতো বেলে নিন (বেশি পাতলা না করে)।
  5. যদি তান্দুর না থাকে, তাহলে ঘরের মাটির চুলা বা মোটা তলের লোহার তাওয়া ব্যবহার করা যায়।
  6. তাওয়া ভালোভাবে গরম করে রুটিগুলো দুই পাশে সেঁকে নিন যতক্ষণ না হালকা পোড়া দাগ ও ফোলাভাব আসে।
যে কোনো কোরমা, কাবাব, মশলাদার মাংস বা ডালের ঘন পদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

পরামর্শ

[সম্পাদনা]
  • আটা খুব বেশি শক্ত বা পাতলা হওয়া অনুচিত।
  • ময়দা মাখানোর সময় টক দই ও তেল ব্যবহার করলে রুটি বেশি নরম হয়।
  • চাইলে উপর দিয়ে কাটা ধনিয়া পাতা ছিটিয়ে রুটি বেলার সময় দিয়ে দিতে পারেন, এতে স্বাদ ও গন্ধ আরও বেড়ে যায়।