বিষয়বস্তুতে চলুন

ডুমুর চিংড়ি

উইকিবই থেকে
ডুমুর চিংড়ি
রন্ধনপ্রণালী বিভাগ মাছ
পরিবেশন ৬ জন
খাদ্য শক্তি মাঝারি
তৈরির সময় ৩০ মিনিট
কষ্টসাধ্য
টীকা ডুমুর সেদ্ধ করার সময় পরিমাণ পানের চুন (খাওয়ার চুন) ব্যবহার করলে ডুমুর দ্রুত নরম হয় এবং রঙ সুন্দর থাকে।


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ডুমুর চিংড়ি

ডুমুর চিংড়ি বাংলার একটি ঐতিহ্যবাহী ও পুষ্টিকর পদ। কচি ডুমুরের মৃদু স্বাদ এবং চিংড়ি মাছের সুগন্ধ একত্রে এই রান্নায় অনন্য মাত্রা যোগ করে। গ্রামবাংলায় বহুদিন ধরেই এই পদ রান্না হয়ে আসছে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ সবচেয়ে বেশি উপভোগ করা যায়।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
ডুমুর ৪০০ গ্রাম
চিংড়ি মাছ ২৫০ গ্রাম
আলু (ডুমো করে কাটা) ৬-৭ টুকরা
পেঁয়াজ কুচি ২টি মাঝারি
আদা-রসুন বাটা ২ টেবিল-চামচ
টমেটো কুচি ২টি মাঝারি
জিরা বাটা ১ টেবিল-চামচ
ধনে বাটা ১/২ টেবিল-চামচ
হলুদ গুঁড়ো ১ চা-চামচ
লাল মরিচ গুঁড়ো ১ চা-চামচ
তেজপাতা ১টি
দারুচিনি ১ টুকরা
লবঙ্গ ২টি
এলাচ ২টি
গরম মসলা গুঁড়ো ১/২ চা-চামচ
ঘি ১ চা-চামচ
সর্ষের তেল পরিমাণমতো
লবণ স্বাদমতো
চিনি স্বাদমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
  2. ডুমুরগুলো অর্ধেক করে কেটে ভেতরের বীজ পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর সামান্য পান-চুন মিশ্রিত জলে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।
  3. আলু ডুমো করে কেটে নিন। পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং আদা-রসুন বাটা প্রস্তুত করে রাখুন।
  4. কড়াইতে সর্ষের তেল গরম করে আলুর টুকরোগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।
  5. একই তেলে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ ও এলাচ ফোড়ন দিন।
  6. এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। তারপর আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন।
  7. টমেটো কুচি, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, জিরা বাটা ও ধনে বাটা দিয়ে মশলা ভালোভাবে কষান।
  8. মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে চিংড়ি মাছ দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিন।
  9. এবার সেদ্ধ ডুমুর ও ভাজা আলু যোগ করে সবকিছু ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষান।
  10. প্রয়োজনমতো গরম জল দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন।
  11. আলু ও ডুমুর নরম হয়ে গেলে এবং ঝোল থেকে তেল আলাদা হয়ে এলে ঢাকনা খুলে দিন।
  12. শেষে গরম মসলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে হালকা নেড়ে চুলা বন্ধ করুন।
  13. কয়েক মিনিট ঢেকে রেখে পরিবেশন করুন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঐতিহ্যবাহী ও সুস্বাদু ডুমুর চিংড়ি।