ডুমুরের তরকারি
অবয়ব
| ডুমুরের তরকারি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | শাকসবজি রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৬ জন। |
| তৈরির সময় | প্রায় ৪৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ডুমুরের তরকারি একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর বাঙালি নিরামিষ পদ, যা ডুমুরের সাথে মশলা ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয়। এটি ডুমুর, পেঁয়াজ, আদা-রসুনের পেস্ট, এবং বিভিন্ন মশলা ব্যবহার করে তৈরি করা হয়। এই তরকারিটি গরম ভাতের সাথে পরিবেশন করা হয়। ডুমুর একটি পুষ্টিকর ফল, যা হজম, সুস্থ হৃদয়, ওজন নিয়ন্ত্রণ এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। এটি ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। অর্থাৎ ডুমুরের তরকারি একটি অতি স্বাস্থ্যকর রান্না।
উপকরন
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| ডুমুর | ৫০০ গ্রাম |
| মিট মসলা | ২ টেবিল চামচ |
| গরম মশলা গুঁড়ো | ১ চা চামচ |
| হলুদ গুঁড়ো | ১/২ চা চামচ |
| লবণ | স্বাদমতো |
| তেল | ১/২ কাপ |
| তেজপাতা | ১টি |
| গোটা জিরা | ১/২ টেবিল চামচ |
| শুকনো লঙ্কা | ১টি |
| পেঁয়াজ কুচি | ৩টি |
| আদা-রসুন বাটা | ১ টেবিল চামচ |
| কাশ্মীরি লঙ্কা গুঁড়ো | ১ চা চামচ |
| টমেটো কুচি | ১টি |
| কাঁচা লঙ্কা বাটা | ৩টি |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- ডুমুরের চারপাশ থেকে কেটে বীজ বের করে দিন।
- একটি বাটিতে জল, লবণ ও হলুদ মিশিয়ে ডুমুরগুলি তাতে ডুবিয়ে রাখুন।
- কড়াইয়ে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরা ফোড়ন দিন।
- পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন যতক্ষণ না তা সোনালি রং ধারন করে।
- এরপর আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, মিট মসলা, লবণ, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষান।
- এরপর টমেটো কুচি যোগ করে আরও কিছুক্ষণ নাড়ুন।
- এসেদ্ধ ডুমুরগুলি মশলার সাথে মিশিয়ে ভালোভাবে নাড়ুন।
- প্রয়োজনমতো জল (প্রায় ২ কাপ) যোগ করে মিশ্রণটি প্রেসার কুকারে ঢেলে দিন। কুকারে ২টি সিটি পরলে বুঝবেন রান্না প্রস্তুত।
- কুকার ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন এবং ২ মিনিট নাড়ুন।
গরম গরম ডুমুরের তরকারি ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন।