ডিম সর্ষে
অবয়ব
| ডিম সর্ষে | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | ডিম রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৬ জন। |
| তৈরির সময় | প্রায় ১ ঘন্টা |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ডিম সর্ষে একটি ভিন্নস্বাদের রান্না। ডিমের কোমলতা এবং সর্ষের ঝাঝ মিশে এই রান্নাকে বানিয়ে তোলে মুখরোচক এবং অসাধারন। প্রতিদিনের মুকের স্বাদ পরিবর্তন করতে চাইলে সহজেই বানিয়ে নেওয়া যায় এই ডিম সর্ষে। ভাত বা রুটি দুইয়ের সাথেই খাওয়া যায়। রান্নাটি করা সহজ এবং উপকরনও সামান্য।
উপকরন
[সম্পাদনা]| উপকরন | পরিমান |
|---|---|
| ডিম | ৪টি |
| টক দই | ১ কাপ |
| কাশ্মীরি লঙ্কাগুঁড়ো | দেড় চা-চামচ |
| নুন এবং চিনি | স্বাদ অনুযায়ী |
| ধনেপাতা কুচি | ২ টেবিল চামচ |
| সর্ষে বাটা | ২ টেবিল চামচ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে ডিমগুলি ভালো করে সেদ্ধ করে এবং খোসা ছাড়িয়ে ফেলুন। তার পর ছুরি দিয়ে মাঝখান থেকে সমান দুভাগে কেটে নিন।
- অন্য একটি পাত্রে টক দই, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, চিনি, নুন, সর্ষেবাটা ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, নুন এবং চিনি যেন ভাল ভাবে মিশে যায়।
- এ বার অর্ধেক করে নেওয়া ডিমগুলো একটি কড়াইতে নিয়ে সামান্য ভেজে নিন।
- মশলার বানানো মিশ্রণটি কড়াইতে ডিমের গায়ে ঢেলে দিন। বেশি নাড়াচাড়া করবেননা। খেয়াল রাখবেন যেন ডিম ভেঙে না যায়।
- কিছুক্ষণ পর ডিম ও মশলা ভালোভাবে মিশে গেলে আগুনের আঁচ লমিয়ে নিন।
ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন গরম গরম ডিম সর্ষে