বিষয়বস্তুতে চলুন

ডিম টোস্ট

উইকিবই থেকে
ডিম টোস্ট
রন্ধনপ্রণালী বিভাগ নাস্তায় উপযোগী খাবার
পরিবেশন ১ জন
খাদ্য শক্তি প্রায় ২৫০ কিলোক্যালরি (প্রতি পরিবেশন)
তৈরির সময় ১০ মিনিট
কষ্টসাধ্য
টীকা এটি একটি সহজ ও দ্রুত প্রস্তুতযোগ্য নাস্তা, যা সকালের নাশতা বা বিকেলের হালকা খাবার হিসেবে উপযুক্ত।


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ডিম টোস্ট

উপকরণ

[সম্পাদনা]
উপাদান পরিমাণ
ডিম ১ টি
পাউরুটি ২ টি
পেঁয়াজ কুচি অর্ধেক
কাঁচা মরিচ কুচি ২ টি
দুধ পরিমাণমতো
লবণ পরিমাণমতো
গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ
তেল বা মাখন পরিমাণমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. একটি বাটিতে ডিম ফাটিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, দুধ, লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।
  1. ফ্রাইপ্যানে তেল বা মাখন গরম করুন।
  1. পাউরুটির টুকরোগুলো ডিমের মিশ্রণে দুই পাশ ডুবিয়ে নিন।
  1. গরম প্যানে দিয়ে প্রতিটি দিক সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
  1. সব টোস্ট একইভাবে ভেজে পরিবেশনের জন্য প্রস্তুত করুন।

পরিবেশন

[সম্পাদনা]

গরম গরম ডিম টোস্ট পরিবেশন করুন চা, কেচাপ অথবা পছন্দসই চাটনির সঙ্গে। এটি একটি সহজ, সুস্বাদু ও পুষ্টিকর নাশতা।