বিষয়বস্তুতে চলুন

ডাল মাখনি

উইকিবই থেকে

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী | ভারতের রন্ধনশৈলী

ডাল মাখনি
পরিবেশন ৪–৬
তৈরির সময় ২০ মিনিট
কষ্টসাধ্য


ডাল মাখনি ভারতের পাঞ্জাবের একটি মজাদার খাবার। ঐতিহ্যগতভাবে এই ডাল কাঠকয়লার আঁচে ঘণ্টার পর ঘণ্টা ধীরে ধীরে রান্না করা হতো। যা এটিকে একটি ক্রিমি টেক্সচার দিত। এতে 'মালাই' (ক্রিম) বা তাজা মাখন যোগ করা হতো। আজকাল বাড়িতে রান্না করার সময়, পরিমিত পরিমাণে ক্রিম বা মাখন ব্যবহার করা হয়। রেস্তোরাঁয় প্রস্তুত করা হলে, এটি কম আঁচে ধীরে ধীরে রান্না করা হয় এবং প্রায়শই এতে প্রচুর পরিমাণে ক্রিম ও মাখন যোগ করা হয়। ডাল সারারাত ধরে অন্তত ৮ ঘণ্টা ভিজিয়ে রাখা হতো এবং আদা, রসুন ও আরও কয়েকটি মসলা (গরম মসলা) সহ কম আঁচে ধীরে ধীরে সিদ্ধ করা হতো। এরপর এগুলি একটি ট্যাঞ্জি মসলা বেসের সাথে মেশানো হয় যাতে পেঁয়াজ, টমেটো (কুচি বা পিউরি) বা শুকনো আমচুর পাউডার এমনকি ডালিমের বীজও থাকে।

তাজা ক্রিম এবং মাখনের ব্যবহার এই খাবারে রাজকীয় স্বাদ এনে দেয়। এটি কুচি করে কাটা ধনেপাতা এবং ফ্রেশ ক্রিম দিয়ে সাজানো হয়। এটি একটি অত্যন্ত তৃপ্তিদায়ক খাবার যা পাঞ্জাব এবং উত্তর ভারতের অধিকাংশ মানুষের প্রধান খাদ্য। সাধারণত এটি রুটি, ভাত, নান বা চাপাতির সাথে খাওয়া হয়। এই ডালে প্রচুর পরিমাণে শর্করা এবং খনিজ উপাদান রয়েছে। এটি হজম করা কিছুটা কঠিন বা ভারী মনে হতে পারে, তবে আদা যোগ করার ফলে সেই সমস্যার সমাধান হয় এবং এটি সহজে হজমযোগ্য হয়ে ওঠে।

এই খাবারটি কেবল উত্তর ভারতেই নয়, অন্যত্রও অত্যন্ত জনপ্রিয়। সঠিকভাবে পুনরায় গরম করার পর এটি পরের দিন খুব ভালো স্বাদ হয়।

উপকরণ

[সম্পাদনা]

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. কালো উরদ ডাল ও লাল রাজমা ধুয়ে পর্যাপ্ত পরিমাণ কুসুম গরম পানিতে সারারাত ভিজিয়ে রাখুন।
  2. ভেজানো ডাল, রাজমা ও ছোলা ৫–৬ কাপ পানিতে লবণ, লাল মরিচ গুঁড়া, হলুদ ও কুড়ানো আদা দিয়ে নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করুন।
  3. সিদ্ধ ডাল আলাদা করে রাখুন।
  4. একটি মোটা তলার পাত্রে তেল বা মাখন গরম করুন। তেজপাতা, দারুচিনি স্টিক, লবঙ্গ ও কাটা পেঁয়াজ দিন এবং হালকা সোনালি বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ বাদামি হয়ে এলে আদা রসুন বাটা দিন এবং ভাজুন।
  5. কাটা টমেটো দিন। ভাজুন এবং ধনে গুঁড়া যোগ করুন। টমেটো ভালোভাবে মাখা মাখা না হওয়া পর্যন্ত ভাজুন।
  6. সিদ্ধ ডাল ও প্রয়োজন অনুযায়ী পানি দিন।
  7. ভালোভাবে মিশিয়ে ১৫–২০ মিনিটের জন্য আঁচে সিদ্ধ হতে দিন।
  8. তাজা ক্রিম ও ঘি দিন এবং আরও ৫ মিনিট সিদ্ধ হতে দিন। আঁচ থেকে নামান। পরিবেশনের আগে ধনেপাতা দিয়ে সাজান।
  9. নান, পরোটা বা ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।

টীকা এবং পরামর্শ

[সম্পাদনা]
  • আপনি ক্রিমের পরিবর্তে টক ক্রিম বা কম চর্বিযুক্ত দই ব্যবহার করতে পারেন।
  • ঘি বা মাখনের পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করুন এবং ক্রিম বাদ দিন।
  • আপনি এই রেসিপিটি স্লো কুকারে তৈরি করতে পারেন, তবে শেষ ১০ মিনিটের জন্য পাত্রে দ্রুত ফুটিয়ে নিন, যাতে রাজমার টক্সিন নিষ্ক্রিয় হয়।
  • এই ডালে সাধারণত অন্যান্য ডালের চেয়ে বেশি লবণের প্রয়োজন হয়, তাই স্বাদ অনুযায়ী যোগ করা উচিত।
  • ডাল সারারাত ভিজিয়ে রাখলে রান্নার সময় কমে যায়।