বিষয়বস্তুতে চলুন

ডালিম পাতা দিয়ে সবজি খিচুড়ি

উইকিবই থেকে
ডালিম পাতা দিয়ে সবজি খিচুড়ি
পরিবেশন ৩-৫ জন
তৈরির সময় ২০-৩০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

সবজি খিচুড়ি ডালিম পাতা দিয়ে

ডালিম পাতা দিয়ে সবজি খিচুড়ি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু একটি বাঙালি পদ। এটি তৈরির জন্য সাধারণত কচি ডালিম পাতা ভালো করে ধুয়ে মিহি কুচি করে নেওয়া হয় এবং রান্না শেষের দিকে খিচুড়িতে মিশিয়ে দেওয়া হয়। নিচে সহজেই তৈরি করা যায় এমন একটি রেসিপি দেওয়া হলো।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
পোলাও বা চিনিগুঁড়া চাল ২ কাপ
মুগ ডাল ১/২ কাপ
মসুর ডাল ১/২ কাপ
ডালিম পাতা (কচি পাতা ধুয়ে কুচি করা) ১ কাপ
সবজি (গাজর, আলু, মিষ্টি কুমড়া, বরবটি বা মটরশুঁটি) ৩ কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
কাঁচা মরিচ (মাঝখান থেকে চেরা) ৯-১০টি
তেল ও ঘি পরিমাণমতো
গরম মশলা গুঁড়া ১ চা চামচ
হলুদ পরিমানমতো
লবণ স্বাদমতো


রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে চাল ও ডাল একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
  2. একটি কড়াইতে তেল গরম করে সবজিগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা ভেজে নিন।
  3. একই তেলে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে হালকা আচে ভাজুন। রঙ সোনালি হয়ে আসলে তাতে আদা-রসুন বাটা, হলুদ, জিরা ও সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নিন।
  4. মশলা কষানো হয়ে গেলে পানি ঝরিয়ে রাখা চাল ও ডালের মিশ্রন এতে দিয়ে দিন।
  5. কয়েক মিনিট ভাজুন।
  6. এবার চাল ও ডালের পরিমাণের আড়াই গুণ (চাল-ডাল মিলে তিন কাপ হলে ৭.৫ কাপ) গরম পানি কড়াইতে ঢেলে দিন।
  7. এরপর ভাজা সবজিগুলো এতে দিয়ে দিন।
  8. সাথে লবণ ও কাঁচা মরিচ দিয়ে মাঝারি আঁচে কড়াই ঢেকে দিন।
  9. পানি শুকিয়ে চাল ও ডাল আধা-সেদ্ধ হয়ে এলে মৃদু আঁচে দমে রাখুন।
  10. খিচুড়ি প্রায় হয়ে এলে ডালিম পাতা কুচি ও ঘি ছড়িয়ে ভালোভাবে নেড়ে দিয়ে ৫ মিনিট দমে রাখুন।
  11. পাতাগুলো খিচুড়ির গরমে সেদ্ধ হয়ে এর সুঘ্রাণ খিচুড়িতে ছড়িয়ে পড়বে।
  12. রান্না শেষ হয়ে এলে গরম গরম পরিবেশন করুন।
ব্যাস রান্না হয়ে গেলো ডালিম পাতা দিয়ে সবজি খিচুড়ি। শশা-গাজর-টোম্যাটোর সালাদ এবং হরেক রকম চাটনি ও ভর্তা সাথে ডিম ভাজা দিয়ে পরিবেশণ করুন গরম গরম "ডালিম পাতা দিয়ে সবজি খিচুড়ি"