বিষয়বস্তুতে চলুন

ডাবের জল আর শাঁস দিয়ে পুডিং

উইকিবই থেকে
ডাবের জল আর শাঁস দিয়ে পুডিং
রন্ধনপ্রণালী বিভাগ ইংরেজি রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৩-৪ জন।
তৈরির সময় প্রায় ২ ঘন্টা
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ডাবের জল আর শাঁস দিয়ে পুডিং

গরমে গলা ভেজাতে ডাবের ঠান্ডা, মিষ্টি জল যেন অমৃত। সোডিয়াম, পটাশিয়ামে ভরপুর ডাবের জল শরীরে ইলক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। চিরপরিচত ডাব আর তার শাঁস দিয়ে জনপ্রিয় রান্না ডাব চিংড়ি। ডাবের জল আর মিষ্টি শাঁস দিয়ে বানিয়ে ফেলতে পারেন পুডিংও। ফ্রিজে রেখে ঠান্ডা করা ডাবে শাঁসের পুডিংয়ের স্বাদ হবে মুখে লেগে থাকার মতোই।


উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
শাঁসযুক্ত ডাব ২টি
জিলেটিন পাউডার ৪ টেবিল চামচ
চিনি স্বাদমতো
ডাবের মোটা শাঁস পরিমাণ অনুযায়ী
ফ্যাটযুক্ত দুধ ২ কাপ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমেই ডাব কেটে জল ছেঁকে নিন। মোটা শাঁস লম্বা এবং সরু করে কেটে নিন। সম্ভব হলে ছুরি দিয়ে শাঁসটিতে ফুলের মতো নকশাও করতে পারেন।
  2. একটি বাটিতে জিলেটিন পাউডার আর সামান্য একটু ডাবের জলে গুলে রাখুন।
  3. এ বার একটি পাত্রে ডাবের জল নিয়ে সেটি আগুনের আঁচে বসিয়ে গরম হতে দিন। ডাবের জলের মিষ্টত্ব বুঝে যোগ করতে হবে চিনি। এর মধ্যে জলে গুলে রাখা জিলেটিন পাউডার দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। সমস্ত উপকরণ মিশে গিয়ে ডাবের জল একটু ঘন হয়ে গেলে আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন।
  4. মিশ্রণটি ঢেলে নিন। সেটি ঠান্ডা হলে ফ্রিজে ভরে দিন। ১-২ঘণ্টার মধ্যেই তা সুন্দর জমাট বেঁধে যাবে। এই ভাবেও পুডিংটি খাওয়া যায়। দেখতেও খুব সুন্দর লাগে। জমাট বাঁধা পুডিংয়ের ভিতর থেকে উঁকি দেয় ডাবের সাদা শাঁস।
    ঠান্ডা ডাবের জল আর শাঁস দিয়ে তৈরি সুদৃশ্য পুডিং পরিবেশন করুন

তথ্যসূত্র

[সম্পাদনা]

বিষয়শ্রেণী:রন্ধনপ্রণালী