বিষয়বস্তুতে চলুন

টাকি মাছ ভুনা

উইকিবই থেকে
টাকি মাছ ভুনা
রন্ধনপ্রণালী বিভাগ বাংলাদেশি
পরিবেশন ৩-৫ জন
তৈরির সময় ৩০-৪০ মিনিট
কষ্টসাধ্য
টীকা এই রেসিপিটি টাটকা টাকি মাছ দিয়ে তৈরি ভুনার জন্য।


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

টাকি মাছ ভুনা

টাকি মাছ ভুনা বাংলাদেশের একটি জনপ্রিয় ও সুস্বাদু মাছ রান্নার রেসিপি। এটি মসলা ও পেঁয়াজ দিয়ে ঝাল ভুনা হিসেবে তৈরি করা হয়, যা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। টাকি মাছের স্বাদ একটু ঝাঝালো হলে ভুনা রেসিপিতে তা আরও ভালোভাবে প্রকাশ পায়।

উপকরণ

[সম্পাদনা]
নাম পরিমাণ
টাকি মাছ (পরিস্কার করে কাটা) ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি ১ কাপ
রসুন বাটা ১ টেবিল-চামচ
আদা বাটা ১ টেবিল-চামচ
কাঁচা মরিচ ৮-১০টি
টমেটো (স্লাইস করে কাটা) ১টি (ইচ্ছাধীন)
মরিচ গুঁড়া ১ টেবিল-চামচ
হলুদ গুঁড়া ১ চা-চামচ
ধনে গুঁড়া ১ টেবিল-চামচ
জিরা গুঁড়া ½ চা-চামচ
লবণ স্বাদমতো
সরিষার তেল ৪ টেবিল-চামচ
পানি পরিমাণমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]

১. টাকি মাছ ভালোভাবে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন।

২. কড়াইতে সরিষার তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন।

৩. একই কড়াইতে বাকি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন।

৪. এবার তাতে আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়া ও অল্প পানি দিয়ে মসলা কষান যতক্ষণ না তেল ছাড়ে।

৫. মসলা কষে গেলে ভাজা মাছ ও কাঁচা মরিচ দিয়ে দিন। হালকা হাতে নেড়ে সামান্য পানি দিন যেন মাছ না ভেঙে যায়।

৬. ঢেকে ১০ মিনিট রান্না করুন মাঝারি আঁচে। প্রয়োজনে কিছু টমেটো ও আরও কাঁচা মরিচ যোগ করতে পারেন।

৭. পানি শুকিয়ে মাখা মাখা হলে চুলা বন্ধ করে দিন।

পরিবেশন

[সম্পাদনা]
গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার টাকি মাছ ভুনা।