বিষয়বস্তুতে চলুন

টমেটো সালাদ

উইকিবই থেকে
টমেটো সালাদ
রন্ধনপ্রণালী বিভাগ সালাদ
পরিবেশন ২–৪ জন
খাদ্য শক্তি প্রায় ৫০ কিলোক্যালরি (প্রতি পরিবেশন)
তৈরির সময় ১০ মিনিট
কষ্টসাধ্য
টীকা সহজ ও সতেজ টমেটোভিত্তিক সালাদ

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

টমেটো সালাদ

টমেটো সালাদ একটি সহজ, স্বাস্থ্যকর ও সতেজ সালাদ যা খুব কম সময়ে তৈরি করা যায়। এটি খাবারের শুরুতে বা সঙ্গে একটি পার্শ্ব-পদ হিসেবে পরিবেশন করা হয়। টমেটোর সাথে পেঁয়াজ, ধনেপাতা ও লেবুর রস মিসালে সালাদটি আরও মুখরোচক হয়। গরমে শরীর ঠান্ডা রাখতে এবং হজমে সহায়তা করতে টমেটো সালাদ বেশ কার্যকর।

উপকরণ

[সম্পাদনা]
  1. পাকা টমেটো – ৩–৪টি (মাঝারি আকারের, পাতলা করে কাটা)
  2. পেঁয়াজ – ১টি (পাতলা কুচি করা)
  3. কাঁচা মরিচ – ১–২টি (কুচি করা, ঐচ্ছিক)
  4. ধনেপাতা – ২ চা চামচ (কুচি করা)
  5. লবণ – স্বাদমতো
  6. লেবুর রস – ১ চা চামচ
  7. চাট মসলা – আধা চা চামচ (ঐচ্ছিক)

প্রস্তুতপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে টমেটোগুলোকে পাতলা করে গোল করে কেটে একটি পাত্রে নিন।
  2. এরপর তাতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ও ধনেপাতা ছড়িয়ে দিন।
  3. উপর থেকে লবণ, চাট মসলা ও লেবুর রস দিয়ে মিশিয়ে নিন।
  4. ৫ মিনিট রেখে দিন যাতে সব উপকরণ একসঙ্গে মিশে যায়।
  5. ঠান্ডা পরিবেশনে চাইলে ফ্রিজে রেখে পরিবেশন করুন।

পরামর্শ

[সম্পাদনা]
  1. চাইলে টমেটোর সাথে শসা বা গাজরও যোগ করা যেতে পারে।
  2. কাঁচা মরিচ না দিয়ে কালো মরিচের গুঁড়ো ব্যবহার করেও ঝাল স্বাদ আনা যায়।
  3. টমেটো অবশ্যই টাটকা ও মিষ্টি হলে সালাদটি বেশি সুস্বাদু হয়।