টমেটো ভর্তা
অবয়ব
| টমেটো ভর্তা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | ভর্তা |
| পরিবেশন | ৩-৪ জন |
| খাদ্য শক্তি | প্রায় ৯০ কিলোক্যালরি |
| তৈরির সময় | ১৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | টমেটো ভর্তা একটি জনপ্রিয় গ্রামীণ বাঙালি খাবার। গরম ভাত বা খিচুড়ির সাথে টমেটো ভর্তা খাবার মজাই আলাদা। এর স্বাদ টক-ঝাল, ঝাঁঝালো ও অত্যন্ত রুচিকর। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
গরম ভাতের সাথে টমেটো ভর্তা গ্রামীণ বাঙালি খাবারের একটি অনন্য স্বাদযুক্ত পদ। যারা টক-ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য এই ভর্তা। গরম ভাতের সঙ্গে টমেটো ভর্তা খেতে ভীষণ মজা।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| পাকা টমেটো | ৪টি মাঝারি আকারের |
| পেঁয়াজ কুচি | ১টি মাঝারি |
| শুকনো মরিচ | ২-৩টি (স্বাদ অনুযায়ী) |
| কাঁচা মরিচ | কুচি ২-৩টি (স্বাদ অনুযায়ী) |
| রসুন কুচি | ৪-৫ কোয়া |
| ধনে পাতা কুচি | ২ টেবিল চামচ |
| সরিষার তেল | ১ টেবিল চামচ |
| লবণ | স্বাদ অনুযায়ী |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে টমেটোগুলো ধুয়ে মাঝখান থেকে হালকা করে চিরে নিন।
- একটি প্যানে সামান্য তেল গরম করে টমেটোগুলোকে মাঝারি আঁচে নরম হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজার সময় চামড়া কিছুটা পুড়ে গেলে ভর্তার স্বাদ ভালো হয়।
- ভাজা টমেটোগুলো ঠান্ডা করে চামড়া ফেলে দিন এবং হাত দিয়ে ভালো করে চটকে নিন।
- শুকনো মরিচ হালকা ভেজে বা টেলে নিন।
- একটি পাত্রে পেঁয়াজ কুচি, ভাজা শুকনো মরিচ (হাত দিয়ে ভেঙে), কাঁচা মরিচ কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি এবং লবণ একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- এরপর চটকানো টমেটোর সাথে পেঁয়াজের মিশ্রণ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিন।
- স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিন।
- হয়ে গেল মজাদার টমেটো ভর্তা।