বিষয়বস্তুতে চলুন

টমেটো চাটনি

উইকিবই থেকে
টমেটো চাটনি
Fresh_Tomato_Sauce_(Unsplash)
রন্ধনপ্রণালী বিভাগ চাটনি
পরিবেশন ৪–৬ জন
খাদ্য শক্তি প্রায় ৬০ কিলোক্যালরি (প্রতি ২ টেবিল চামচ)
তৈরির সময় ২০–২৫ মিনিট
কষ্টসাধ্য
টীকা ঝাল-মিষ্টি স্বাদের টমেটোভিত্তিক জনপ্রিয় চাটনি

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

টমেটোর চাটনি

টমেটোর চাটনি একটি জনপ্রিয় বাঙালি পার্শ্ব খাবার যা ঝাল, টক ও মিষ্টি স্বাদের সমন্বয়ে তৈরি হয়। এটি ভাতের পর, লুচি বা পরোটার সাথে, কিংবা নাস্তার সময় পরিবেশন করা যায়। সহজলভ্য উপাদানে অল্প সময়ে তৈরি করা যায় বলে এটি ঘরোয়া খাবারের অনুষঙ্গ হিসেবে অত্যন্ত জনপ্রিয়।

উপকরণ

[সম্পাদনা]
  1. পাকা টমেটো – ৫টি (মাঝারি আকারের, কুচি করা)
  2. চিনি – ১/২ কাপ (স্বাদমতো বাড়ানো/কমানো যেতে পারে)
  3. সরিষার তেল – ১ টেবিল চামচ
  4. শুকনা লাল মরিচ – ২টি (ভাঙা)
  5. পাঁচফোড়ন – ১ চা চামচ
  6. লবণ – ১/২ চা চামচ
  7. কিসমিস – ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
  8. খেজুর – ২–৩টি (কাটা, ঐচ্ছিক)

প্রস্তুতপ্রণালী

[সম্পাদনা]
  1. টমেটোগুলো ধুয়ে কুচি করে নিন।
  2. একটি পাত্রে সরিষার তেল গরম করে তাতে শুকনা মরিচ ও পাঁচফোড়ন ফোড়ন দিন।
  3. এরপর কুচি করা টমেটো, লবণ দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন।
  4. টমেটো সেদ্ধ হয়ে গেলে চিনি ও কিসমিস/খেজুর দিয়ে দিন।
  5. মাঝারি আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে আসে।
  6. চাটনিটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন।

পরামর্শ

[সম্পাদনা]
  1. স্বাদে বৈচিত্র্য আনতে অল্প আদা কুচি বা শুকনো আমচুর গুঁড়া যোগ করা যায়।
  2. সংরক্ষণের জন্য ঠান্ডা হয়ে গেলে বায়ুরোধী পাত্রে রেখে ফ্রিজে রাখা ভালো।
  3. মিষ্টতা ও ঝালের ভারসাম্য নিজের রুচি অনুযায়ী সমন্বয় করা যায়।