ঝিঙে বাটা
অবয়ব
| ঝিঙে বাটা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | শাকসবজি রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৬ জন। |
| তৈরির সময় | প্রায় আধা ঘন্টা |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ঝিঙে বাটা
ঝিঙে বাটা বাঙালি রান্নাঘরের একটি সহজ ও সুস্বাদু নিরামিষ পদ, যা ঝিঙেকে বেটে সরিষা ও মশলার সঙ্গে রান্না করে তৈরি করা হয়। এটি গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য আদর্শ এবং সরিষার তীক্ষ্ণ স্বাদ ও কাঁচা লঙ্কার ঝাঁঝ এই পদটিকে অনন্য করে। সহজ উপকরণে তৈরি এই তরকারি দৈনন্দিন খাবারে বৈচিত্র্য আনে এবং দ্রুত রান্না করা যায়।
উপকরন
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| ঝিঙে | ৩০০ গ্রাম (খোসা ছাড়িয়ে কাটা) |
| সরিষা বাটা | ২ টেবিল চামচ |
| পেঁয়াজ | ১টি ছোট (পাতলা করে কাটা, ঐচ্ছিক) |
| কাঁচা লঙ্কা | ২-৩টি (কুচি বা আড়াআড়ি কাটা) |
| হলুদ গুঁড়া | ১/৪ চা চামচ |
| সরিষার তেল | ২ টেবিল চামচ |
| লবণ | স্বাদমতো |
| ধনেপাতা | সামান্য (কুচি, সাজানোর জন্য, ঐচ্ছিক) |
| জল | ২-৩ টেবিল চামচ (প্রয়োজনে) |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- ঝিঙে খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট টুকরো করে কাটুন। নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করুন (৮-১০ মিনিট)। ঝিঙে ভালো করে সিদ্ধ করলে বাটা মসৃণ হবে।
- সিদ্ধ ঝিঙে ঠান্ডা করে মসৃণভাবে বাঁটুন। সরিষা ভিজিয়ে কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিন। পেঁয়াজ পাতলা করে কেটে রাখুন (যদি ব্যবহার করেন)।
- একটি কড়াইতে সরিষার তেল গরম করুন। তেল গরম হলে পেঁয়াজ কুচি (যদি ব্যবহার করেন) দিন এবং ভাজুন যতক্ষননা পেঁয়াজ সোনালি রঙ ধারন করে।
- পেঁয়াজ ভাজা হলে সরিষা বাটা, হলুদ গুঁড়া, এবং কাঁচা লঙ্কা দিয়ে কম আঁচে ১-২ মিনিট কষিয়ে নিন।
- কড়াইতে বেটে রাখা ঝিঙে ও লবণ যোগ করুন। ভালো করে মিশিয়ে ২-৩ টেবিল চামচ জল দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন, যতক্ষণ না মশলা শোষিত হয় এবং ঝিঙে বাটা ঘন হয়। মাঝে মাঝে নাড়অতে থাকুন যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়।গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভিন্ন স্বাদের ঝিঙে বাটা