বিষয়বস্তুতে চলুন

ঝিঙে জলবড়া

উইকিবই থেকে

রন্ধনপ্রনালী

[সম্পাদনা]
ঝিঙে জলবড়া
রন্ধনপ্রণালী বিভাগ শাকসবজি রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন।
তৈরির সময় প্রায় আধা ঘন্টা
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ঝিঙে জলবড়া

ঝিঙে জলবড়া বাঙালি রান্নাঘরের একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর নিরামিষ পদ, যা ঝিঙের কোমলতা এবং মশলার ঝাঁঝে তৈরি। গরমকালের জন্য হাল্কা এবং সুস্বাদু এই পদটি একেবারে উপযুক্ত। এটি কম তেল ও মশলায় তৈরি এই পদে থাকে খাঁটি বাঙালি রন্ধনের ছোয়া। সহজ উপকরণে তৈরি এই পদ দৈনন্দিন খাবারে বৈচিত্র্য আনে এবং দ্রুত রান্না করা যায়।

উপকরন

[সম্পাদনা]
নাম উপকরণ
ঝিঙে ২টি
আলু ১টি
কুমড়ো ছোট ১টি
বড়ি ভাজা ১০-১২টি
ছোলার ডাল ১/২ কাপ
পেঁয়াজ কুচি ১টি
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ
জিরা গুঁড়ো ১/২ চা চামচ
ধনে পাতা কুচি ১ টেবিল চামচ
তেল ভাজার জন্য পরিমানমতো
লবণ স্বাদমতো
জল প্রয়োজনে

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে ছোলার ডাল ভিজিয়ে রাখুন। এরপর ঝিঙে, আলু, কুমড়ো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।
  2. একটি কড়াইতে তেল গরম করে আলু, ঝিঙে, কুমড়ো এবং বড়ি ভাজা সোনালী করে ভেজে তুলে নিন।
  3. একই তেলে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন।
  4. এরপর ভেজে রাখা সবজি, বড়ি ভাজা এবং ছোলার ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
  5. স্বাদমতো লবণ দিন এবং প্রয়োজনমতো জল দিয়ে ঢেকে দিন।
  6. সবজি নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিন।
    গ্রীষ্মের তপ্ত দুপুরে গরম ভাতের সাথে আদর্শ সংগত এই ঝিঙে জলবড়া

তথ্যসূত্র

[সম্পাদনা]