বিষয়বস্তুতে চলুন

জিরা রাইস

উইকিবই থেকে
জিরা রাইস
পরিবেশন ৩-৫ জন
তৈরির সময় ১৫-২০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

জিরা রাইস

জিরা রাইস হলো ভাত এবং জিরার সমন্বয়ে তৈরি একটি ভারতীয় খাবার। ঝরঝরে জিরা রাইস খেতে খুবই সুস্বাদু। এটি যে কোন চাল দিয়েই বানানো যায় তবে বাসমতী চালেরটা খুব ঝরঝরে ও সুস্বাদু হয়। এটি বানানোর জন্য প্রথমে বাসমতী চাল ভালোভাবে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হয়। এটি মাত্র ১৫-২০ মিনিটে তৈরি করা যায়। সহজেই বানানো যায় এমন একটি জিরা রাইসের রেসিপি নিচে দেওয়া হলো।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
বাসমতী চাল ৪ কাপ
আস্ত জিরা ৩ টেবিল চামচ
ঘি বা তেল ৪ টেবিল চামচ
তেজপাতা ৪ টি
দারুচিনি ৫ টুকরো
এলাচ ৬ টি
কাঁচা মরিচ ৬-৭ টি (মাঝখান থেকে চেরা)
লেবুর রস ২ চামচ (ভাত ঝরঝরে রাখার জন্য)
ধনেপাতা কুচি ৪ টেবিল চামচ
জল পরিমাণমতো
লবণ স্বাদমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে বাসমতী চাল ৩-৪ বার ভালো করে ধুয়ে নিন।
  2. এরপর চাল জল দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। ৩০ মিনিট পর জল ঝরিয়ে নিন।
  3. একটি পাত্রে পর্যাপ্ত জল ফুটিয়ে নিন।
  4. জল ফুটে উঠলে তাতে সামান্য নুন, ২ চামচ তেল এবং ভেজানো চাল দিয়ে দিন।
  5. চাল প্রায় সেদ্ধ হয়ে এলে (পুরো সেদ্ধ করবেন না) ভাতের ফ্যান বা মাড় গালিয়ে নিন।
  6. একটি বড় থালায় ভাত ছড়িয়ে ফ্যানের তলায় রাখুন যাতে পুরোপুরি ঠান্ডা ও ঝরঝরে হয়ে যায়।
  7. একটি প্যানে ঘি বা তেল গরম করুন। ঘি ব্যবহার করলে চমৎকার সুবাস আসবে।
  8. গরম ঘিয়ে বা তেলে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে হালকা ভাজুন।
  9. এরপর এতে আস্ত জিরা দিয়ে ভাজতে থাকুন। খেয়াল রাখুন জিরা যেন পুড়ে না যায়।
  10. হালকা ভাজা হয়ে সুগন্ধ বের হওয়া না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  11. এবার চেরা কাঁচা মরিচ ও আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা ভাত প্যানে দিয়ে দিন।
  12. স্বাদমতো লবণ এবং লেবুর রস দিয়ে আলতো করে সবকিছু মিশিয়ে নিন।
  13. মাঝারি আঁচে ২-৩ মিনিট হালকা করে নেড়েচেড়ে ভেজে নিন। খেয়াল রাখুন যাতে ভাতের দানা ভেঙে না যায়।
  14. নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।


ব্যস, তৈরি হয়ে গেল গরম গরম সুগন্ধি ও ঝরঝরে জিরা রাইস! চাইলে বাসমতি চালের ভাতের পরিবর্তে সাধারণ চালের ভাত দিয়েও পদটি করতে পারেন। ডাল ফ্রাই, চিকেন বা যে কোন পছন্দমতো কারির সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার জিরা রাইস।