জিরা আলু
অবয়ব
| জিরা আলু | |
|---|---|
| পরিবেশন | ৬-৮ জন |
| তৈরির সময় | ১০-১২ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
জিরা আলু
জিরা আলু হলো একটি জনপ্রিয় ভারতীয় খাবার। এটি একটি নিরামিষ পদ যা অত্যন্ত সুস্বাদু এবং ঝটপট তৈরি করা যায়। এটি তৈরী করতে লাগে সেদ্ধ আলু এবং আস্ত জিরা। জিরা আলু তৈরির একটি সহজ রেসিপি নিচে দেওয়া হলো।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| মাঝারি আকারের আলু | ৮টি |
| আস্ত জিরা | ২ চা চামচ |
| ভাজা জিরা গুঁড়া | ২ চা চামচ |
| ধনে গুঁড়া | ২ টেবিল চামচ |
| মরিচ গুঁড়া | ২ চা চামচ |
| হলুদ গুঁড়া | ১/২ চা চামচ |
| লেবুর রস | ২ চা চামচ |
| কাঁচামরিচ কুচি | ৪টি |
| ধনেপাতা কুচি | ৩ টেবিল চামচ |
| তেল বা ঘি | ৬-৭ টেবিল চামচ |
| লবণ | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে আলু সেদ্ধ করে কিউব করে কেট নিন।
- একটি প্যানে তেল বা ঘি গরম করে প্রথমে আস্ত জিরা ও কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভেজে নিন।
- সুন্দর গন্ধ বের হয়ে আসলে চুলার আঁচ কমিয়ে হলুদ, মরিচ গুঁড়া ও ধনে গুঁড়া প্যানে দিয়ে দিন।
- এবার সামান্য জল দিয়ে হালকা কষিয়ে নিন। খেয়াল রাখুন যেন মসলা পুড়ে না যায়।
- মসলা কষানো হলে কিউব করে কাটা সেদ্ধ আলু এবং স্বাদমতো লবণ দিয়ে দিন।
- মসলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে মাঝারী আঁচে ৩-৪ মিনিট নাড়াচাড়া করুন।
- আলু ভাজা ভাজা হয়ে এলে ওপর থেকে ভাজা জিরা গুঁড়া এবং লেবুর রস ছড়িয়ে দিন।
- সবশেষে ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন। ।
ব্যাস হয়ে গেলো জিরা আলু ভাজা। রুটি, পরোটা, লুচি কিংবা ডাল-ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু জিরা আলু।