বিষয়বস্তুতে চলুন

জলপাইয়ের টক

উইকিবই থেকে
জলপাইয়ের টক
রন্ধনপ্রণালী বিভাগ চাটনি
পরিবেশন ৪-৫ জন
তৈরির সময় ২৫ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

জলপাইয়ের টক

জলপাইয়ের টক বা অম্বল বাঙালি রন্ধনশৈলীর একটি ঐতিহ্যবাহী শীতকালীন পদ। কাঁচা বা পাকা জলপাই সেদ্ধ করে চিনি বা গুড়ের পাতলা সিরায় ফুটিয়ে এই পদটি তৈরি করা হয়। এটি সাধারণত দুপুরের প্রধান আহারের শেষে পরিবেশন করা হয়।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
জলপাই ২৫০ গ্রাম
চিনি বা গুড় ১ কাপ
সরিষার তেল ১ টেবিল-চামচ
সরিষা দানা (কালো বা হলুদ) আধা চা-চামচ
শুকনো মরিচ ১-২টি
হলুদ গুঁড়া আধা চা-চামচ
লবণ স্বাদমতো
পানি ২-৩ কাপ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর সামান্য পানি ও লবণ দিয়ে জলপাইগুলো সেদ্ধ করে নিন।
  2. সেদ্ধ জলপাইগুলো হালকা ঠান্ডা হলে হাত দিয়ে সামান্য চটকে বা ফাটিয়ে নিন, তবে আটি আলাদা করার প্রয়োজন নেই।
  3. চুলায় কড়াইতে সরিষার তেল গরম করে তাতে সরিষা দানা ও শুকনো মরিচ ফোড়ন দিন।
  4. ফোড়ন ফুটতে শুরু করলে চটকানো জলপাই, হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে ১ মিনিট নেড়ে নিন।
  5. এবার পরিমাণমতো পানি যোগ করে ঝোল উচ্চ আঁচে ফুটতে দিন।
  6. ঝোল টগবগ করে ফুটলে চিনি বা গুড় যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন।
  7. মাঝারি আঁচে আরও ৫-৭ মিনিট রান্না করুন যাতে জলপাইয়ের টক ভাব ঝোলের সাথে মিশে যায় এবং ঝোল সামান্য ঘন হয়। ঝোল সাধারণত পাতলাই থাকে।
  8. নির্দিষ্ট ঘনত্বে এলে চুলা বন্ধ করে নামিয়ে নিন।
খাবারের শেষে তৃপ্তিদায়ক মুখশুদ্ধি হিসেবে পরিবেশন করুন জলপাইয়ের টক