ছানা গজা
অবয়ব
| ছানা গজা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মিষ্টান্ন |
| পরিবেশন | কমপক্ষে ৫ জন। |
| তৈরির সময় | ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ছানা গজা একটি মিষ্টান্ন জাতীয় খাবার যা ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যে জনপ্রিয়। এই মিষ্টান্নের উৎপত্তি স্থল ওড়িশা রাজ্যে। ওড়িশার ৫নং জাতীয় সড়কে, ভুবনেশ্বর এবং কটকের মধ্যে প্রায় ১২ কিলোমিটারের মধ্যে পাহালা নামে একটি গ্রাম আছে যেখানকার ছানা গজা খুবই বিখ্যাত।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ঘন চর্বিযুক্ত দুধ | ১ লিটার |
| লেবুর রস / ভিনেগার | ১-২ টেবিল চামচ মতো |
| ময়দা | ৩–৪ টেবিল চামচ |
| সুজি | ১ টেবিল চামচ |
| বেকিং পাউডার | এক চিমটে |
| তেল/ঘি | ১ চা চামচ |
| চিনি | ১ কাপ |
| জল | ১/২ কাপ |
| এলাচ | ২টি |
| গোলাপ জল | ১/২ চা চামচ (ঐচ্ছিক) |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- দুধ ভালো করে ফুটিয়ে তাতে লেবুর রস দিন।
- দুধ ছানা কাটলে তা আগুনের আঁচ থেকে নামিয়ে নিন।
- এরপর ছানা থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিন। ছানা গজার জন্য টাটকা ছানা থেকে একেবারে সমস্ত জল ঝড়িয়ে নিতে হয়।
- ছানাটি ভালোভাবে মথে মোলায়েম করে নিন।
- ছানার সঙ্গে ময়দা, সুজি ও এক চিমটে বেকিং পাউডার মিশিয়ে একটা ছানার তাল তৈরি করুন।
- ছানার তালটি ১০–১৫ মিনিট ঢেকে রেখে দিন।
- ছানার তাল থেকে ছোট ছোট অংশ নিয়ে চ্যাপ্টা বা চৌকো আকার দিয়ে গজা তৈরি করুন।
- গজাগুলো বেশি পাতলা করবেন না, মাঝারি মোটা রাখবেন।
- কড়ায় ঘি বা তেল গরম করে গজাগুলো মাঝারি আঁচে ভেজে নিন যতক্ষনা সেগুলি হালকা সোনালি রং ধারন করে। গজাগুলি ভাজার সময় খুব বেশি উল্টাপাল্টা করবেন না, নাহলে ফেটে যেতে পারে।
- চিনি ও জল একসঙ্গে ফুটিয়ে সিরা তৈরি করুন।
- সিরাতে এলাচ ও গোলাপ জল দিন। লেবুর রসও দিন সিরা জমে না যাওয়ার জন্য।
- সিরা পাতলা-মাঝারি ঘনত্বের হবে।
- ভাজা গজাগুলো গরম সিরায় ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন।
- এরপর গজাগুলো একটি প্লেটে তুলে ঠান্ডা হতে দিন।
ছানার গজাগুলি ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।