বিষয়বস্তুতে চলুন

ছানার চচ্চড়ি

উইকিবই থেকে
ছানার চচ্চড়ি
রন্ধনপ্রণালী বিভাগ ছানা রন্ধনপ্রনালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৫ জন।
তৈরির সময় প্রায় ৪৫ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ছানার চচ্চড়ি

ছানার চচ্চড়ি একটি ভিন্নস্বাদের রান্না। নানা রকম সব্জি, শাক দিয়ে অনেকেই চচ্চড়ি রাঁধেন কিন্তু ছানার চচ্চড়ি রান্না খুব কমই হয়। ছানা বা পনির দিয়ে সাধারণত ডালনা বা পাতুরি রাঁধাই দস্তুর। হাতে সময় থাকলে ছানার রসাও রাঁধেন কেউ কেউ, কিন্তু চচ্চড়ি রান্নার কথা খুব কম লোকই ভাবেন। এটি বাংলার এক স্বল্প পরিচিত অথচ সুস্বাদু রান্না যা খুব সহজে বানানো যায়।


উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
ছানা বা পনির ৪ কাপ
ধনেপাতা কুচি আধ কাপ
টম্যাটো কুচি আধ কাপ
হলুদ গুঁড়ো আধ চা-চামচ
কাঁচা লঙ্কা ৩-৪টি
কাঁচা লঙ্কা বাটা ১ চা-চামচ
নুন স্বাদ অনুযায়ী
সাদা সর্ষে বাটা ১ টেবিল চামচ
কালো সর্ষে বাটা ১ টেবিল চামচ
সর্ষের তেল ৩-৪ টেবিল চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথম একটি পাত্রে ছানা বা পনিরের টুকরোগুলি রাখুন। তার পর পনিরের মধ্যে একে একে কাঁচালঙ্কাবাটা, হলুদগুঁড়ো, চেরা কাঁচালঙ্কা, টম্যাটো কুচি, সাদা এবং কালো সর্ষেবাটা, নুন, ধনেপাতা এবং সর্ষের তেল ভাল করে মাখিয়ে নিন।
  2. ছানা বা পনিরের সঙ্গে মশলাগুলি মেশানোর সময়ে মিশ্রণ খুব শুকনো হয়ে গেলে প্রয়োজনে আধ কাপ জলও দিতে পারেন।
  3. সমস্তটা ভাল করে নাড়াচাড়া করে নিয়ে ওই পাত্রসমেত গ্যাসের উপর বসিয়ে দিন। হালকা আঁচে নাড়াচাড়া করতে থাকুন।
  4. কড়াইয়ের মুখে ঢাকনা দিয়ে ৭-৮ মিনিট মতো ফুটতে দিন। কিন্তু আঁচ একেবারে কমিয়ে রাখতে হবে। ঝোল যেন ফুটে একেবারে শুকিয়ে না যায়, সে দিকেও খেয়াল রাখতে হবে।
  5. ঢাকনা খুলে ভাল করে নাড়াচাড়া করে নিন। মাখো মাখো হয়ে এলে উপর থেকে আরও কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।
    গরম গরম পরিবেশন করুন ছানার চচ্চড়ি

তথ্যসূত্র

[সম্পাদনা]