বিষয়বস্তুতে চলুন

চ্যালা মাছের টক ঝোল

উইকিবই থেকে
চ্যালা মাছের টক ঝোল
চিত্র:চ্যালা মাছের টক ঝোল.jpg
পরিবেশন ৪-৫ জন
তৈরির সময় ২০-৩০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

চ্যালা মাছের টক ঝোল

গ্রাম বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় পদ হলো চ্যালা মাছের টক ঝোল। তেঁতুল বা আমের টক দিয়ে তৈরি এই ঝোল খুবই সুস্বাদু। গরমের দিনে ভাতের সাথে খাওয়ার জন্য এটি একটি চমৎকার পদ। এখানে চ্যালা মাছের টক ঝোল তৈরির সহজ পদ্ধদি এখাানে দেওয়া হলোঃ

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
চ্যালা মাছ ২৫০ গ্রাম
তেঁতুলের ক্বাথ (ভিজিয়ে বের করে নেওয়া) ১ টেবিল চামচ
অথবা কাঁচা আম পরিমাণমতো
পাঁচফোড়ন ১/২ চা চামচ
শুকনো মরিচ ২-৩টি
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
শুকনো মরিচের গুঁড়ো ১/২ চা চামচ (ঝাল অনুযায়ী)
সরিষার তেল পরিমাণমতো
লবন স্বাদমতো
চিনি ১/২ চা চামচ (টক ব্যালেন্স করার জন্য)


রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে চ্যালা মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিন।
  2. পানি ঝরিয়ে মাছগুলো একটি পাত্রে রেখে সামান্য লবন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিন।
  3. এরপর কড়াইতে সরিষার তেল ভালো করে গরম করে মাছগুলো লালচে করে ভেজে তুলে রাখুন।
  4. মাছ ভাজার তেলে পাঁচফোড়ন এবং শুকনো মরিচ ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  5. এবার এতে হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিন।
  6. এতে সামান্য পানি দিয়ে দিন যাতে মশলা পুড়ে না যায়।
  7. মশলা কষানো হলে তেঁতুলের ক্বাথ বা আম দিন।
  8. ঝোলে স্বাদমতো লবন দিন ও ১/২ চিনি দিয়ে দিন।
  9. ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা চ্যালা মাছগুলো ঝোলে ছেড়ে দিন।
  10. মাঝারি আঁচে ৪-৫ মিনিট ফুটিয়ে নিন, যাতে মাছের ভেতরে টকের স্বাদ ঢুকে যায়।
  11. ঝোল একটু ঘন হয়ে এলে নামিয়ে নিন।


ব্যস, তৈরি হয়ে গেলো মজাদার চ্যালা মাছের টক ঝোল। গরম ভাতের সাথে পরিবেশন করুন।