বিষয়বস্তুতে চলুন

চৈতি পিঠা

উইকিবই থেকে
চৈতি পিঠা
রন্ধনপ্রণালী বিভাগ মিষ্টান্ন
পরিবেশন ২ জন
খাদ্য শক্তি মাঝারি
তৈরির সময় ১০ মিনিট (+ ৩০ মিনিট অপেক্ষা)
কষ্টসাধ্য
টীকা ঘোলটি বিশ্রাম দিলে পিঠা আরও নরম ও মসৃণ হয়।


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

চৈতি পিঠা

চৈতি পিঠা বাংলার একটি সহজ ও ঐতিহ্যবাহী পিঠা। অল্প উপকরণে খুব দ্রুত তৈরি করা যায় বলে এটি ঘরোয়া রান্নায় বেশ জনপ্রিয়। চালের গুঁড়ো দিয়ে তৈরি এই নরম পিঠা সাধারণত নলেন গুড় বা খেজুর গুড়ের সঙ্গে পরিবেশন করা হয়। সকালের নাস্তা কিংবা বিকেলের জলখাবার হিসেবে এটি বেশ উপযোগী।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
চালের গুঁড়ো ১/২ কাপ
নুন ১/৪ চা চামচ
সাদা তেল ১/২ চা চামচ
উষ্ণ গরম জল ১.৫ কাপ
নলেন গুড় পরিবেশনের জন্য

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. একটি পাত্রে চালের গুঁড়ো ও নুন নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে উষ্ণ গরম জল মিশিয়ে একটি মসৃণ ঘোল তৈরি করুন। খেয়াল রাখুন যাতে কোনো দলা না থাকে।
  2. এবার মিশ্রণটি ঢেকে প্রায় ৩০ মিনিট রেখে দিন। এতে ঘোল আরও ভালোভাবে তৈরি হবে এবং পিঠা নরম হবে।
  3. আধা ঘণ্টা পরে গ্যাসে লোহার আপ্পে কড়াই বা পিঠার ছাঁচ গরম করুন। প্রতিটি ছাঁচে অল্প করে সাদা তেল ব্রাশ করে নিন।
  4. ঘোলটি আবার একবার ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর প্রতিটি ছাঁচে সমানভাবে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিন।
  5. প্রায় ১০ মিনিট পর ঢাকনা খুলে একটি চামচের পিছনের অংশ বা কাঠির সাহায্যে পিঠা উল্টে দেখুন। যদি সহজেই উঠে আসে তবে বুঝতে হবে পিঠা তৈরি হয়ে গেছে।
  6. গরম গরম চৈতি পিঠা নলেন গুড়ের সঙ্গে পরিবেশন করুন।
নরম ও সুস্বাদু চৈতি পিঠা গরম গরম পরিবেশন করুন।