বিষয়বস্তুতে চলুন

চিতল মাছের মুইঠ্যা

উইকিবই থেকে
চিতল মাছের মুইঠ্যা
রন্ধনপ্রণালী বিভাগ মাছ রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৩ জন।
তৈরির সময় ১ ঘন্টা
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

চিতল মাছের মুইঠ্যা

চিতল মাছের মুইঠ্যা এক বিশেষ ও ঐতিহ্যবাহী বাঙালি পদ, যা মূলত চিতল মাছের পেটি অংশ দিয়ে তৈরি হয়। মাছটি সেদ্ধ করে তার কাঁটা ছাড়িয়ে মসলা ও বেসনের সঙ্গে ভালোভাবে মেখে ছোট ছোট বল বা ডিম্বাকৃতি আকারে গড়ে নেওয়া হয়, যাকে বলে "মুইঠ্যা"। এই মুইঠ্যাগুলি হালকা সেদ্ধ করে ঝোল বা কষা মশলায় রান্না করা হয়। এটি সাধারণত ভাতের সঙ্গে পরিবেশন করা হয় এবং তার সুগন্ধ ও স্বাদ বাঙালির রসনায় এক অনন্য অভিজ্ঞতা দেয়। এটি একটু সময়সাপেক্ষ রান্না হলেও ফলাফল একেবারে সুস্বাদু।


উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
চিতল মাছের পেটি ৫০০ গ্রাম (কাঁটা ছাড়িয়ে সেদ্ধ করে নেওয়া)
বেসন ২ টেবিল চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
গরম মসলা গুঁড়ো ১/২ চা চামচ
তেজপাতা ২টি
শুকনো লঙ্কা ১টি
নুন স্বাদমতো
চিনি ১ চা চামচ
সরষের তেল ৫ টেবিল চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে চিতল মাছের পেটির অংশ সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে ভালোভাবে বাটিতে থেতলে মেখে নিন।
  2. এবার ওই মাছের সঙ্গে বেসন, আদা-রসুন বাটা, অল্প নুন ও লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে নিন একটু কাঁদা কাঁদা আঠালো মিশ্রণ বানান। মিশ্রণটি একটু শক্ত হওয়া দরকার যাতে ছোট ছোট গোল গোল বল বা লম্বাটে আকারে মুইঠ্যা তৈরি করা যায়।
  3. মিশ্রণ থেকে হাতের সাহায্যে গোল গোল মুইঠ্যা বানিয়ে নিয়ে অল্প সরষের তেলে হালকা করে ভেজে তুলে রাখুন।
  4. অন্যদিকে কড়াইতে সরষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ বাটা যোগ করে ভাজুন যতক্ষণ না পেঁয়াজে সোনালি রঙ ধরে।
  5. এবার কড়াইয়ে আদা-রসুন বাটা, টমেটো কুচি দিয়ে দিন এবং ভালো করে কষিয়ে নিন।
  6. এরপর দিন জিরে, ধনে, লঙ্কা ও হলুদ গুঁড়ো। স্বাদমতো নুন ও চিনি দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে অল্প জল দিয়ে ঝোল তৈরি করুন।
  7. ঝোল ফুটে উঠলে তাতে ভাজা মুইঠ্যা গুলো ছেড়ে দিন এবং কড়াই ঢেকে দিন।
  8. ১০–১২ মিনিট মতো রান্না করুন কম আঁচে যাতে মুইঠ্যা গুলো ঝোলের স্বাদ ভালোভাবে শুষে নেয়।
  9. শেষে উপরে গরম মসলা গুঁড়ো ছড়িয়ে দিন।
    গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিতল মাছের মুইঠ্যা।