বিষয়বস্তুতে চলুন

চিতল মাছের তেল ঝাল

উইকিবই থেকে
চিতল মাছের তেল ঝাল
রন্ধনপ্রণালী বিভাগ মাছ রন্ধনপ্রণালী
পরিবেশন ৪ - ৬ জন
তৈরির সময় ৩৫ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

চিতল মাছের তেল ঝাল

চিতল মাছের তেল ঝাল হল এক প্রকার ঘন, ঝাল ও সরষের তেলে তৈরি বাঙালি মাছের পদ। এই রান্নার মূল স্বাদ আসে সরষের তেল, কাঁচা লঙ্কা ও সামান্য মশলার ব্যবহার থেকে, যেখানে চিতল মাছের পেটির টুকরোগুলি হালকা ভেজে নিয়ে একটি ঝাল ও তেলতেলে ঝোলে রান্না করা হয়। সহজ রান্না অথচ ঝাল ঝাল স্বাদের জন্য এটি ভাতের সঙ্গে দারুণ লাগে। বিশেষ করে যারা কম মশলাদার কিন্তু ঝাল ও তেলে ভরপুর স্বাদের রান্না পছন্দ করেন, তাদের জন্য এটি একটি আদর্শ পদ।

উপকরন

[সম্পাদনা]
উপকরন পরিমান
চিতল মাছের পেটি ৪ থেকে ৬ টুকরো (পরিষ্কার করে নুন ও হলুদ মাখানো)
সরষের তেল ৩ থেকে ৪ টেবিল চামচ
কাঁচা লঙ্কা ৪ থেকে ৫টি (চিরে নেওয়া)
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ (ঐচ্ছিক)
নুন স্বাদমতো
চিনি ১/২ চা চামচ (ঐচ্ছিক)
জল প্রয়োজনে পরিমাণ মতো


রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. চিতল মাছের টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
  2. কড়াইয়ে সরষের তেল গরম করে মাছের টুকরোগুলোর দুপিঠ ভেজে নিন ও মাছগুলি তুলে রাখুন।
  3. এবার সেই মাছ ভাজা তেলেই কাঁচা লঙ্কা ফাটিয়ে দিন।
  4. এরপর হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো (ঐচ্ছিক), নুন ও এক চিমটে চিনি দিন। কড়াইয়ে অল্প জল ছিটিয়ে মশলা একটু কষিয়ে নিন।
  5. ভাজা মাছের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিন।
  6. এবার ঝোল বানানোর জন্য পরিমানমতো জল দিয়ে ৫–৭ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন।
  7. ঝোল ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। উপর থেকে আর একটু কাঁচা লঙ্কা ও কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন।
    দুপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন চিতল মাছের তেল ঝাল