চিতল মাছের কালিয়া
অবয়ব
| চিতল মাছের কালিয়া | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | ৪ জন |
| তৈরির সময় | ৩৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
চিতল মাছের কালিয়া একটি ঐতিহ্যবাহী বাঙালি মাছের ঝোল জাতীয় মশলাদার ও সুস্বাদু পদ। এই রান্নাটি মূলত চিতল মাছের গাঢ় মশলাদার ঘন ও তেলে-ঝালে কষানো একটি পদ। এই রান্নায় পেঁয়াজ, আদা-রসুন, টমেটো এবং নানান গরম মসলা দিয়ে একটি ঘন মশলাদার রসা প্রস্তুত করা হয়, যাতে ভেজে রাখা চিতল মাছের টুকরো যোগ করে রান্না করা হয়। এটি সাধারণত উৎসব, অতিথি আপ্যায়ন বা বিশেষ রোজকার খাবারে পরিবেশন করা হয় পোলাও বা গরম ভাতের সঙ্গে। ঝাল-ঝোলের ভারসাম্য এবং চিতল মাছের নিজস্ব স্বাদ—সব মিলিয়ে এটি এক অনন্য বাঙালি রান্নার নিদর্শন।
উপকরন
[সম্পাদনা]| উপকরন | পরিমান |
|---|---|
| চিতল মাছ | চার টুকরো |
| সরষের তেল | ৩০ মিলি লিটার |
| হলুদ গুঁড়ো | এক চা চামচ |
| লঙ্কা গুঁড়ো | অর্ধেক চা চামচ |
| কাশ্মিরি লঙ্কার গুঁড়ো | অর্ধেক চা চামচ |
| নুন | পরিমাণ মতো |
| কাঁচা লঙ্কা | পাঁচ থেকে ছটা |
| কাজুবাদাম | ১০-১২ টা |
| কিশমিশ | ছটা |
| জিরে | এক চা চামচ |
| আদা | ১ টা অর্ধেক কাটা |
| গোটা গরম মশলা | এক চা চামচ (বাটা) |
| হালকা গরম জল | এক কাপ |
| পেঁয়াজ | একটা বড় আকারের |
| টম্যাটো | দুটো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমেই পেঁয়াজ ও টম্যাটো আলাদা আলাদা করে বেটে করে রাখতে হবে।
- জিরে আদা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেতে রাখুন
- চিতল মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর এতে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে।
- এরপর আঁচ মাঝারি করে কড়াইয়ে সরষের তেল দিন। তেল গরম হয়ে এলে তেলে এক চিমটে লবণ দিন।
- তেলে লবণ দিলে মাছ ভাজার সময় কড়াইয়ে লেগে যায় না।
- এবার সাবধানে মাছের টুকরো ওই গরম তেলে ভেজে নিয়ে তুলে রাখুন।
- এবার ওই মাছ ভাজা তেলেই তিনটে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।
- তারপর জিরে আদা ও কাঁচা লঙ্কার বাটা কড়াইয়ে দিয়ে কষান।
- এরপর টম্যাটো বাটা, লঙ্কা, হলুদ ও কাশ্মিরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষান।
- মশলার তেল ছেড়ে এলে কাজুবাদাম ও কিশমিশ দিয়ে কিছুক্ষণ নেড়ে কড়াইয়ে এক কাপ জল ঢালুন।
- কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ জল ফুটিয়ে নিয়ে তাতে মাছগুলো একে একে ছেড়ে দিন।
- এরপর গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলেই তৈরি চিতল মাছের কালিয়া।
গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন চিতল মাছের কালিয়া