চিকেন সালাদ
অবয়ব
| চিকেন সালাদ | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | সালাদ |
| পরিবেশন | ২–৪ জন |
| তৈরির সময় | ২০ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | চিকেন সালাদ খুব সহজেই তৈরি করা যায় এবং এই সালাদটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
চিকেন সালাদ যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। এটি ওজন কমানোর জন্যেও একটি ভালো খাবার। আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজির পরিমাণ এবং প্রকারভেদ পরিবর্তন করতে পারেন।
উপকরণ
[সম্পাদনা]| নাম | পরিমাণ |
|---|---|
| হাড় ছাড়া মুরগির বুকের মাংস | ২ পিস |
| অরিগ্যানো | ১/২ চা চামচ |
| আদা ও রসুন বাটা | ১ চা চামচ |
| লবণ | সামান্য |
| অলিভ অয়েল অথবা সয়াবিন তেল | ২ টেবিল চামচ |
| টক দই | ১/৪ কাপ |
| গোলমরিচ গুঁড়া | ১/২ চা চামচ |
| লেবুর রস | ১ টেবিল চামচ |
| শসা | ১ কাপ (কিউব করে কাটা) |
| টমেটো | ১ কাপ (কিউব করে কাটা) |
| পেঁয়াজ কুচি | ২ টেবিল চামচ |
| গাজর কুচি | ১/২ কাপ (ঐচ্ছিক) |
| লেটুস পাতা | পরিমাণ মতো (ঐচ্ছিক) |
| চিনা বাদাম ভাজা | ২ টেবিল চামচ (ঐচ্ছিক) |
প্রস্তুতপ্রণালী
[সম্পাদনা]- মুরগির মাংসের টুকরোগুলোতে অরিগ্যানো, আদা-রসুন বাটা এবং লবণ মাখিয়ে নিন।
- একটি প্যানে তেল গরম করে মাংসগুলো লালচে করে ভেজে নিন। খেয়াল রাখবেন যেন মাংস ভালোভাবে সেদ্ধ হয়। ভাজার সময় প্যানটি ঢেকে দিতে পারেন।
- মাংস ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে পাতলা করে কেটে নিন অথবা হাত দিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিন।
- একটি বড় পাত্রে মাংসের টুকরোগুলোর সাথে শসা, টমেটো এবং পেঁয়াজ কুচি মেশান। আপনি চাইলে গাজর কুচি এবং লেটুস পাতাও যোগ করতে পারেন।
- এবার এর মধ্যে টক দই, গোলমরিচ গুঁড়া, লেবুর রস এবং স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। হয়ে গেল চিকেন সালাদ।