চিকেন ললিপপ
অবয়ব
| চিকেন ললিপপ | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | চাইনিজ খাবার |
| পরিবেশন | ৪ জন |
| খাদ্য শক্তি | প্রায় ৩০০ কিলোক্যালরি (প্রতি পরিবেশন) |
| তৈরির সময় | ৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | এটি একটি ঝাল ও কুরকুরে স্বাদের খাবার, যা সাধারণত শুরুর পদ হিসেবে পরিবেশ করা হয়। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
চিকেন ললিপপ
চিকেন ললিপপ একটি জনপ্রিয় ইন্দো-চাইনিজ খাবার। এটি সাধারণত মুরগির ড্রামস্টিক বা পাখার হাড়যুক্ত অংশকে বিশেষভাবে কেটে, মশলা মাখিয়ে এবং ময়দা-কর্ণফ্লাওয়ার মিশ্রণে ভেজে তৈরি করা হয়। খাবারটি ঝাল, মচমচে এবং সাধারণত পার্টি বা অতিথি আপ্যায়নের জন্য উপযুক্ত। এটি শুরুর পদ হিসেবে পরিবেশ করা হয়।
উপকরণ
[সম্পাদনা]| নাম | পরিমাণ |
|---|---|
| মুরগির ড্রামস্টিক বা উইং (ললিপপ শেপে কাটা) | ৮–১০টি |
| আদা-রসুন বাটা | ১ টেবিল-চামচ |
| লবণ | স্বাদমতো |
| শুকনা লাল মরিচ গুঁড়ো | ১ চা-চামচ |
| গোল মরিচ গুঁড়ো | ১/২ চা-চামচ |
| সয়া সস | ১ টেবিল-চামচ |
| টমেটো সস | ১ টেবিল-চামচ |
| ঝাল সস | ১ টেবিল-চামচ |
| ডিম | ১টি |
| কর্ণফ্লাওয়ার | ৩ টেবিল-চামচ |
| ময়দা | ২ টেবিল-চামচ |
| তেল (ভাজার জন্য) | পরিমাণমতো |
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]- মুরগির রানগুলো ভালোভাবে ধুয়ে ললিপপ আকারে কেটে নিতে হবে।
- একটি বাটিতে আদা-রসুন বাটা, লবণ, শুকনা মরিচ, গোল মরিচ গুঁড়ো, সয়া সস, টমেটো সস ও ঝাল সস মিশিয়ে একটি মেরিনেশনের মিশ্রণ তৈরি করুন।
- এতে মুরগির টুকরোগুলো মাখিয়ে কমপক্ষে ২০-৩০ মিনিট মেরিনেট করুন।
- মেরিনেট করা মাংসে ডিম ফাটিয়ে দিন এবং কর্ণফ্লাওয়ার ও ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
- একটি কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে মুরগির টুকরোগুলো একে একে বাদামি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন।
- গরম গরম পরিবেশন করুন টমেটো সস বা ধনেপাতা-টমেটো চাটনির সঙ্গে।
পরামর্শ
[সম্পাদনা]- মুরগির চামড়া খুলে হাড়ের গোড়া ফাঁকা রাখলে আরও আকর্ষণীয় দেখাবে।
- আরও ঝাল চাইলে কুচানো কাঁচা মরিচ বা শুকনা মরিচের গুঁড়ো বাড়িয়ে দিতে পারেন।
- কর্ণফ্লাওয়ার ও ময়দার পরিমাণ সামঞ্জস্য করে নিলে কুরকুরে ভাব বাড়বে।