চিকেন মালাই কোফতা
অবয়ব
| চিকেন মালাই কোফতা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | আমিষ |
| পরিবেশন | ৩-৫ জন |
| তৈরির সময় | ৪০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
চিকেন মালাই কোফতা
ছুটির দিনের বাদশাহী মেজাজ আরও উপভোগ করার জন্য তৈরি করতে পারেন মোগলাই রন্ধনশৈলীর এই পদটি।
উপকরণ
[সম্পাদনা]কোফতার জন্য:
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মুরগির কিমা | ২ কাপ |
| পেঁয়াজ কুচি | আধা কাপ |
| পেঁয়াজ বেরেস্তা | আধা কাপ |
| আদা বাটা | ২ চা চামচ |
| রসুন বাটা | ২ চা চামচ |
| লবণ | স্বাদমতো |
| গরম মসলার গুঁড়া | আধা চা চামচ |
| হলুদ গুঁড়া | সামান্য |
| মরিচ গুঁড়া | আধা চা চামচ |
| গোলমরিচ গুঁড়া | সামান্য |
| কাঁচা মরিচ কুচি | ৫/৬টি |
| পুদিনা ও ধনেপাতা | ১ চা চামচ |
| ঘি | ১ টেবিল চামচ |
| ডিম | ১টি |
| হালকা চেলে নেওয়া বেসন | ২ টেবিল চামচ |
| ভাজার জন্য তেল | ৩ টেবিল চামচ |
গ্রেভির জন্য:
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| কাজুবাদাম | ১০/১২টি |
| কাঠবাদাম | ৫/৬টি |
| কিশমিশ | ১০/১৫টি |
| চারমগজ বিচি | ৬/৭টি |
| পানি ঝরানো টকদই | ১ টেবিল চামচ |
| ক্রিম | ২ টেবিল চামচ |
| দুধ | ২ টেবিল চামচ |
| চিনি | আধা চা চামচ |
| লবণ | স্বাদমতো |
| পেঁয়াজ বেরেস্তা | আধা কাপ |
| ঘি | ১ টেবিল চামচ |
| কাঁচামরিচ | ৩/৪টি |
| পানি | সামান্য |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]কোফতা তৈরি:
- কোফতা তৈরির সব উপকরণ ভালো করে মেখে ছোট ছোট গোল বল তৈরি করে নিন।
- কড়াইয়ে ৩ টেবিল চামচ তেল গরম করে অল্প আঁচে বলগুলো ১০ মিনিট ভেজে তুলে রাখুন।
গ্রেভি তৈরি:
- কোফতা ভাজার যে তেলটুকু অবশিষ্ট ছিল তাতে বেরেস্তা, কাজুবাদাম, কাঠবাদাম, কিশমিশ ও চারমগজ বিচি দিয়ে হালকা ভেজে নিন।
- ভাজা বাদাম, কিশমিশ ও বেরেস্তা ঠান্ডা করে নিন।
- এরপর পানি ঝরানো টকদই, ক্রিম, দুধ ও চিনি মিশিয়ে ব্লেন্ডারে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।
- অন্য একটি পাত্রে সামান্য তেল ও ঘি গরম করে মিশ্রণটি ঢেলে দিন। অনবরত নাড়তে থাকুন। এক ফাঁকে লবণ দিয়ে দিন।
- মসলার ওপর তেল ও ঘি ভেসে উঠলে তাতে সামান্য পানি যোগ করুন।
- পানি ফুটে উঠলে ভেজে রাখা চিকেন কোফতাগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে ঢেকে দিন।
- চুলার আঁচ কমিয়ে এভাবে ১০ থেকে ১৫ মিনিট রান্না হতে দিন।
- গ্রেভির ওপরে তেল ভেসে উঠলে কয়েকটি কাঁচামরিচ ছড়িয়ে দিন। আরও ১ মিনিট অপেক্ষা করার পর চুলা থেকে নামিয়ে নিন।
পরিবেশন
[সম্পাদনা]- পরিবেশনের সময় ওপর থেকে কিছুটা ক্রিম ও বেরেস্তা ছড়িয়ে দিন।
পরোটা বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।