চিকেন পপকর্ন
অবয়ব
| চিকেন পপকর্ন | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | জলখাবার |
| পরিবেশন | ৪ জন |
| তৈরির সময় | ১ ঘণ্টা |
| কষ্টসাধ্য | |
| টীকা | চিকেন পপকর্ন একটি জনপ্রিয় নাস্তা জাতীয় খাবার, যা বাইরের অংশে মুচমুচে ও ভেতরে নরম মুরগির মাংস দিয়ে তৈরি হয়। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
চিকেন পপকর্ন বিশেষভাবে তরুণ প্রজন্মের কাছে একটি প্রিয় খাবার। এটি মূলত মুরগির ছোট ছোট টুকরাকে মশলা ও আটা-ময়দার মিশ্রণে মেখে তেলে ভেজে তৈরি করা হয়। বাইরের আবরণ খসখসে ও মচমচে এবং ভেতরের মাংস নরম ও রসালো থাকে। এটি টমেটো সস, ঝাল চাটনি বা রাঁধুনির নিজস্ব তৈরি সসের সঙ্গে পরিবেশন করা হয়।
উপকরণ
[সম্পাদনা]| নাম | পরিমাণ |
|---|---|
| মুরগির বুকের মাংস | ৫০০ গ্রাম (ছোট করে কাটা) |
| রসুন বাটা | ১ চা চামচ |
| আদা বাটা | ১ চা চামচ |
| মরিচ গুঁড়া | ১ চা চামচ |
| গোলমরিচ গুঁড়া | ১/২ চা চামচ |
| লবণ | স্বাদমতো |
| ডিম | ১টি |
| টক দই | ২ টেবিল চামচ |
| ভিনেগার | ১ চা চামচ |
| কর্ণফ্লাওয়ার | ১/২ কাপ |
| ময়দা | ১ কাপ |
| বিস্কুট বা কর্নফ্লেক্স গুঁড়ো | ১ কাপ (ঐচ্ছিক, খসখসে করার জন্য) |
| রান্নার তেল | পরিমাণমতো (ভাজার জন্য) |
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]- মুরগির টুকরাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- একটি পাত্রে মাংসের সঙ্গে রসুন, আদা, মরিচ গুঁড়া, গোলমরিচ, লবণ, টক দই ও ভিনেগার মিশিয়ে ভালো করে মেখে অন্তত ৩০ মিনিট ম্যারিনেট করুন।
- আলাদা পাত্রে ডিম ফেটিয়ে রাখুন।
- অন্য একটি পাত্রে কর্ণফ্লাওয়ার, ময়দা ও সামান্য লবণ মিশিয়ে শুকনো লেপন প্রস্তুত করুন।
- চাইলে ময়দার সঙ্গে বিস্কুট বা কর্নফ্লেক্স গুঁড়ো মিশিয়ে নিতে পারেন খসখসে আবরণের জন্য।
- ম্যারিনেট করা মাংস ডিমে ডুবিয়ে ময়দার মিশ্রণে গড়িয়ে নিন, যাতে প্রতিটি টুকরায় ভালোভাবে লেপন হয়।
- একটি পাত্রে তেল গরম করে মাঝারি আঁচে এক এক করে মাংসের টুকরা দিয়ে বাদামি ও খসখসে হওয়া পর্যন্ত ভেজে তুলুন।
- অতিরিক্ত তেল ঝরাতে টিস্যু পেপারের ওপর তুলে রাখুন।
পরিবেশন
[সম্পাদনা]গরম গরম চিকেন পপকর্ন পরিবেশন করুন টমেটো সস, চিলি গার্লিক সস বা ঘরে তৈরি মেয়োনেজের সঙ্গে। এটি বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে বা শিশুদের টিফিনে চমৎকার উপযোগী।
পরামর্শ
[সম্পাদনা]- মাংস খুব বড় বা খুব ছোট না করে মাঝারি মাপে কাটুন।
- কর্নফ্লেক্স গুঁড়ো ব্যবহার করলে বাইরের অংশ আরও মচমচে হয়।
- চাইলে ময়দা ও কর্ণফ্লাওয়ারের মিশ্রণে সামান্য গরম মসলা গুঁড়ো মিশিয়ে ভিন্ন স্বাদ আনতে পারেন।