চিকেন নুডলস
অবয়ব
| চিকেন নুডলস | |
|---|---|
| পরিবেশন | ২-৩ জন |
| তৈরির সময় | ১০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| প্যাকেটজাত নুডলস | ২ প্যাকেট (৪৫০ গ্রাম) |
| তেল | সিকি কাপ |
| লবণ | ১ চা-চামচ |
| পানি | পরিমাণমতো |
| নুডলস মসলা | ২ টেবিল-চামচ |
| মুরগির কিমা | ৫০০ গ্রাম |
| কাঁচা মরিচ কুচি | ২ টেবিল-চামচ |
| পেঁয়াজ কুচি | আধা চা-চামচ |
| টমেটো সস | ২ চা-চামচ |
| রসুন কুচি | ১ চা-চামচ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- একটি বড় পাত্রে পর্যাপ্ত পানি গরম করে দিন। তাতে ১/২ চা-চামচ লবণ ও ১ চা-চামচ তেল দিন।
- পানি ফুটে উঠলে নুডলস দিয়ে দিন।
- মাঝারি আঁচে ৪-৫ মিনিট সিদ্ধ করুন, নরম হলে নামিয়ে ঠাণ্ডা পানিতে ধুয়ে ছেঁকে রাখুন।
- অন্য একটি কড়াইতে তেল গরম করুন।
- রসুন কুচি দিয়ে ভেজে নিন যতক্ষণ না গন্ধ আসে। পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে হালকা ভেজে নিন।
- এবার মুরগির কিমা দিয়ে দিন এবং নেড়ে রান্না করুন যতক্ষণ না রং বদলায় ও পানি শুকিয়ে আসে (প্রায় ৮–১০ মিনিট)।
- এতে নুডলস মসলা ও টমেটো সস মিশিয়ে দিন। মসলা ও কিমা ভালোভাবে মিশে গেলে ২-৩ মিনিট নেড়ে দিন।
- সিদ্ধ করা নুডলস দিয়ে দিন কড়াইয়ে। ভালোভাবে নেড়ে কিমা ও মসলার সাথে মিশিয়ে নিন।
- ২-৩ মিনিট মিডিয়াম আঁচে নেড়ে নিন যেন সব উপকরণ ভালোভাবে মিশে যায়। প্রয়োজন হলে আর একটু লবণ বা সস যোগ করুন।
পরামর্শ
[সম্পাদনা]- নুডলসের ওপর সামান্য কুচি করা ধনেপাতা বা পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগে। সঙ্গে একটু ভাজা কাঁচা মরিচ বা সামান্য টোস্ট করা তিল ছিটিয়ে দিলে খেতেও আকর্ষণীয় হয়।
- চিকেন নুডলসের পাশে ছোট বাটিতে চিলি গার্লিক সস বা দিলে খাবারটি আরও মজাদার হয়।