চিকেন নাচোস
অবয়ব
| চিকেন নাচোস | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | জলখাবার |
| পরিবেশন | ৩–৪ জন |
| খাদ্য শক্তি | মাঝারি |
| তৈরির সময় | ৪৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | জনপ্রিয় নাস্তার পদ যেখানে কর্ন চিপসের উপর মসলাদার মুরগি, পনীর ও নানা উপকরণ দিয়ে সাজানো হয়। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
চিকেন নাচোস একধরনের বাহারি ও আকর্ষণীয় পদ যা কর্ন চিপসের উপর ঝাল-মিষ্টি মুরগির কিমা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও গলানো পনির দিয়ে তৈরি হয়। এটি সাধারণত জলখাবার বা হালকা খাবার হিসেবে পরিবেশন করা হয়।
উপকরণ
[সম্পাদনা]| নাম | পরিমাণ |
|---|---|
| কর্ন চিপস | ২ কাপ |
| মুরগির মাংস (সেদ্ধ ও কুচি করা) | ১ কাপ |
| পেঁয়াজ কুচি | ১/২ কাপ |
| টমেটো কুচি | ১/২ কাপ |
| কাঁচা লঙ্কা কুচি | ২টি |
| রসুন বাটা | ১ চা চামচ |
| লেবুর রস | ১ চা চামচ |
| গোলমরিচ গুঁড়ো | ১/২ চা চামচ |
| লবণ | স্বাদমতো |
| ধনেপাতা কুচি | ২ টেবিল চামচ |
| পনির বা মোজারেল্লা চিজ (কুচি করা) | ১ কাপ |
| তেল | ১ টেবিল চামচ |
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]- প্রথমে একটি পাত্রে তেল গরম করে রসুন বাটা ও পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন।
- তাতে সেদ্ধ মুরগির কিমা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে কয়েক মিনিট নাড়ুন।
- মসলা মিশে গেলে লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে রাখুন।
- একটি ওভেন-প্রুফ পাত্রে কর্ন চিপস বিছিয়ে তার উপর রান্না করা মুরগির মিশ্রণ ছড়িয়ে দিন।
- উপর থেকে পনির ছড়িয়ে দিন এবং ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৮–১০ মিনিট রাখুন যতক্ষণ না চিজ গলে যায়।
- চাইলে কিছু কাঁচা টমেটো, পেঁয়াজ ও ধনেপাতা সাজিয়ে দিতে পারেন।
পরামর্শ
[সম্পাদনা]- অতিরিক্ত মশলা পছন্দ হলে শুকনো মরিচ গুঁড়ো যোগ করা যায়।
- বাড়তি স্বাদের জন্য সাদা সস বা দই দিয়ে টপিং করা যায়।