চিংড়ি মুসুড়ি ভর্তা
অবয়ব
| চিংড়ি মুসুড়ি ভর্তা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪-৫ জন। |
| তৈরির সময় | ১ ঘণ্টা মতো |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
চিংড়ি মুসুর ডাল ভর্তা বা চিংড়ি মুসুড়ি ভর্তা হল একটি সহজ, ঘরোয়া এবং অত্যন্ত সুস্বাদু বাঙালি ভর্তার পদ। মূলত সেদ্ধ মুসুর ডালের সঙ্গে ভাজা চিংড়ি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং সরষের তেল মিশিয়ে এই ভর্তা তৈরি করা হয়। এটি একটি সুস্বাদু মাখা-ভর্তা। এই চিংড়ি মুসুড়ি ভর্তা মূলত পূর্ববাংলা তথা বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বেশি জনপ্রিয়। এটি একটি স্বল্প উপকরণে তৈরি, কম ঝাল এবং পেটের পক্ষে হালকা একটি ভর্তা। চিংড়ির ঝুরো স্বাদ, মুসুর ডালের নরম মাখো-মাখো স্বাদ এবং কাঁচা সরষের তেলের ঘ্রাণ একত্রে মিশে গিয়ে এই ভর্তাকে করে তোলে অনন্য। কম পরিশ্রমে তোইরি এ এক এক দুর্দান্ত খাবার। গ্রামীণ বাঙালি পদ হিসাবে এটি বেশ বিখ্যাত।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| কুচো চিংড়ি | ২০০ গ্রাম |
| মুসুর ডাল | ১ কাপ |
| পেঁয়াজ কুচি | ২টি (বড় আকার) |
| রসুন কুচি | ১টি গোটা রসুন |
| টমেটো | ১টি (মাঝারি আকার) |
| কাঁচা লঙ্কা | পরিমাণমতো |
| শুকনো লঙ্কা | পরিমাণমতো |
| সরষের তেল | পরিমাণমতো |
| নুন | স্বাদমতো |
| হলুদ গুঁড়ো | স্বাদমতো |
| লঙ্কার গুঁড়ো | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে মুসুরডাল খানিক রসুন, লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিন। ডাল শুকিয়ে এলে নামিয়ে নিন।
- একটা কড়ায় তেল গরম করে নুন-হলুদ মাখিয়ে চিংড়িগুলো ভেজে তুলে নিন। চিংড়ি মাছগুলি মিক্সিতে একবার ঘুরিয়ে নিন। নইলে ভর্তা মাখতে গিয়ে অসুবিধে হবে। সাজানোর জন্য কয়েকটা চিংড়ি গোটা রাখতে পারেন চাইলে।
- মাঝারি টমেটোটা স্লাইস করে কেটে তাওয়ায় তেল ব্রাশ করে খানিক এপিঠ-ওপিঠ করে পুড়িয়ে নিন।
- এবার কড়ায় রাখা বাকি তেলে রসুন কুচি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করা শুকনো ডাল, মিক্সিতে হালকা পেস্ট করা ভাজা চিংড়ি, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি ১ চিমটি (ঐচ্ছিক) দিয়ে ঢিমে আঁচে নাড়াতে থাকুন। একদম শুকনো হয়ে গেলে নামিয়ে একটা পাত্রে রাখুন।
- খানিক ঠান্ডা হয়ে এলে কাঁচা পিঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ১ চামচ সরষের তেল দিয়ে ভর্তা মেখে নিন।
- চাইলে উপরে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিতে পারেন এতে মন্দ লাগবে না।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মুসুড়ি ভর্তা