চিংড়ি মুগের ডাল
অবয়ব
| চিংড়ি মুগের ডাল | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৬ জন। |
| তৈরির সময় | প্রায় ৪৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
চিংড়ি মুগের ডাল হলো এক অনবদ্য বাঙালি রান্না, যেখানে ভাজা মুগ ডালের সঙ্গে চিংড়ি মাছের স্বাদ মিশে তৈরি হয় অপূর্ব একটি পদ। ডালটি আগে শুকনো কড়ায় ভেজে নেওয়া হয়, যাতে দাল থেকে একটি হালকা কড়া গন্ধ আসে। এরপর মশলা দিয়ে কষিয়ে চিংড়ি সহযোগে রান্না করা হয়। এতে সরষের তেল, কাঁচা লঙ্কা, আদা বাটা ইত্যাদি ব্যবহৃত হয়, এবং স্বাদে এটি হয় হালকা ঝাল, ঘ্রাণে সমৃদ্ধ ও অত্যন্ত আরামদায়ক। গরম ভাতের সঙ্গে পরিবেশনযোগ্য এই পদটি ঘরোয়া খাবারের মধ্যেও বিশেষভাবে জনপ্রিয়।
উপকরন
[সম্পাদনা]| উপকরন | পরিমান |
|---|---|
| মুগ ডাল | ১ কাপ |
| মাঝারি সাইজের চিংড়ি মাছ | ২০০–২৫০ গ্রাম |
| পেঁয়াজ কুচি | ২ টেবিল চামচ |
| আদা ও রসুন বাটা | ১ টেবিল চামচ |
| কাঁচা লঙ্কা | ৩–৪টি (চেরা) |
| শুকনো লঙ্কা | ১টি |
| তেজপাতা | ১টি |
| হলুদ গুঁড়ো | ১/২ চা চামচ |
| লঙ্কা গুঁড়ো | ১ চা চামচ (ঐচ্ছিক) |
| নুন | স্বাদমতো |
| চিনি | ১/২ চা চামচ (ঐচ্ছিক) |
| সরষের তেল | ২–৩ টেবিল চামচ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- চিংড়ি মাছ ধুয়ে লবণ ও হলুদ মেখে কিছুক্ষন রেখে দিজ
- মুগ ডাল শুকনো কড়ায় ভেজে নিন যতক্ষণ না হালকা বাদামি রং ধরে। এরপর ২ কাপ জল দিয়ে সিদ্ধ করে নিন (খুব নরম না করে)।
- অন্যদিকে, লবণ ও হলুদ মেখে রাখা চিংড়ি মাছ ২ মিনিট তেলে ভেজে তুলে রাখুন।
- এখন কড়ায় তেল গরম করে তাতে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন।
- পেঁয়াজ কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন।
- এরপর আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে পেঁয়াজ কষিয়ে নিন।
- কড়াইতে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে আরো একটু কষান।
- এবার কড়াইতে সিদ্ধ ডাল দিয়ে দিন, কাঁচা লঙ্কা ও নুন দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিন।
- ঘনত্ব অনুযায়ী ডালের জল নিয়ন্ত্রণ করে নাড়াতে ও ফোটাতে থাকুন। শেষে চিনি দিন এবং ঢেকে রেখে দুই মিনিট পর নামিয়ে ফেলুন।
গরম ভাতের সাথে চিংড়ি মুগের ডাল দিয়ে পরিবেশন করুন।