বিষয়বস্তুতে চলুন

চিংড়ি মাছের বিরিয়ানি

উইকিবই থেকে
চিংড়ি মাছের বিরিয়ানি
রন্ধনপ্রণালী বিভাগ ভাত রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৬-৭ জন।
তৈরির সময় প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

চিংড়ি মাছের বিরিয়ানি

চিংড়ি মাছের বিরিয়ানি একটি সুস্বাদু এবং সুগন্ধি বাঙালি-মুসলিম ঘরানার পদ, যেখানে ঝাল-মশলা, ঘি, চিংড়ি মাছ এবং বাসমতী চালের অপূর্ব মিশ্রণে তৈরি হয় এক অসাধারণ রন্ধনশৈলী। এটি উৎসব, পার্বণ বা অতিথি আপ্যায়নে খুবই জনপ্রিয়। এমন অনেকেই আছে যারা মাংস খুব একটা পছন্দ করেনা অথচ বিরিয়ানির স্বাদ নিতে আগ্রহী, তাদের জন্য আদর্শ এই চিংড়ি মাছের বিরিয়ানি। এটি মাংসের বিরিয়ানির তুলনায় হাল্কা ও কম মশলাদার।

উপকরন

[সম্পাদনা]
উপকরন পরিমান
বড় সাইজের চিংড়ি মাছ ৫০০ গ্রাম (পরিষ্কার করে লবণ-হলুদ মাখানো)
বাসমতী চাল ২ কাপ (ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখা)
পেঁয়াজ ৩টি (বেরেস্তার জন্য পাতলা করে কাটা)
টক দই ১/২ কাপ
আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
কাঁচা লঙ্কা ৫-৬টি (চিরে রাখা)
গরম মসলা (দারচিনি, এলাচ, লবঙ্গ) ১ চা চামচ
জায়ফল-জবিত্রি গুঁড়ো ১/২ চা চামচ
ঘি ২ টেবিল চামচ
সরষের তেল ২ টেবিল চামচ
জাফরান সামান্য (১/৪ কাপ গরম দুধে ভিজিয়ে রাখা)
লেবুর রস ১ টেবিল চামচ
নুন স্বাদ অনুযায়ী
চিনি ১ চা চামচ


রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে বাসমতী চাল সিদ্ধ করে নিন – যেন একটু কড়া থাকে। ফুটন্ত জলে নুন ও গোটা গরম মসলা দিয়ে চাল অর্ধেক সেদ্ধ করুন, ছেঁকে জল ঝরিয়ে রাখুন।
  2. চিংড়ি মাছ লবণ ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে হালকা করে ভেজে তুলে রাখুন।
  3. প্যানে তেল ও ঘি দিয়ে পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করুন।
  4. একই তেলে দিন আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা, দই, গরম মসলা গুঁড়ো, জায়ফল-জবিত্রি গুঁড়ো, চিনি ও নুন। কষিয়ে মশলা তৈরি করুন।
  5. এই মশলায় ভাজা চিংড়ি দিয়ে নেড়ে ৫ মিনিট রান্না করুন।
  6. একটি গভীর পাত্রে ঘি মাখিয়ে প্রথমে এক প্রস্থ চাল বিছান, তার উপর চিংড়ি-মশলার স্তর দিন। এভাবে স্তরে স্তরে চাল ও চিংড়ি রাখুন।
  7. প্রতিটি স্তরে সামান্য জাফরান দুধ, বেরেস্তা, লেবুর রস ও কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন।
  8. উপরে ঢাকনা দিন ও আটকে ১৫-২০ মিনিটের জন্য দমে দিন (অথবা ওভেনে ১৫ মিনিট ভাওইয়ে নিন)
    চিংড়ি মাছের বিরিয়ানি গরম গরম পরিবেশন করুন রায়তা বা পাপড়ম সহযোগে

তথ্যসূত্র

[সম্পাদনা]